admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২১ ৬:৩৬ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ আজকে ২৩ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে গত ২৪ ঘন্টায় নতুন ৯৪ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে ৷ এর মধ্যে ৭০ বছরের বেশি বয়সী ২ জন তারা টিকা গ্রহণ করেননি। এই কারণে তারা গুরুতর অসুস্থতার ঝুঁকিতে ছিলেন।
সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৬২ হাজার কিছু বেশি করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। আজকে আক্রান্তদের মধ্যে ৫৯ জন নর্থ কোস্ট লজের অবস্থানরত কমিউনিটির বাসিন্দা। আর বাকি ৩ জনের মধ্যে আক্রান্ত ডরমিটরি থেকে ৩ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়নি৷
দেশটির স্বাস্থ্যমন্ত্রনালয় বলেন আমরা এখন আক্রান্তের বিবরণের অনুযায়ী কাজ করছি এবং আজ রাতে আরও আপডেট জানানো হবে বলে জানান।