admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ মে, ২০২১ ৮:০২ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ আজকে ১৭ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে আজকে নতুন ২৮ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে৷ সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৬১ হাজার ৬১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে।
আজকে আক্রান্তদের মধ্যে ৭ জন বিদেশ ফেরত। যারা সিঙ্গাপুরে ফেরার পর স্টে হোম নোটিশে ছিলেন। কমিউনিটি থেকে ২১ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত। তবে আজকে ডরমিটরি থেকে আজকে কোন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়নি৷