admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২০ ৭:৫৯ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ আজকে ১৪ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে আজকে নতুন ৫ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৫৮৩২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। আজকে আক্রান্তদের সবাই বিদেশ ফেরত। যারা সিঙ্গাপুরে ফেরার পর স্টে হোম নোটিশে ছিলেন৷ কমিউনিটি এবং ডরমিটরি থেকে কোন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েনি৷
করোনাভাইরাস আক্রান্ত হয়ে ১৩ ডিসেম্বর নতুন ১১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। সিঙ্গাপুরে এই পর্যন্ত মোট ৫৮ হাজার ২০৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন৷ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে ২৯ জনের মৃত্যু হয়েছে।
২১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ এদের মধ্যে আইসিইউতে নেই কেউ । ৬২ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে৷