admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২০ ১০:২৪ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ সিঙ্গাপুরে নতুন ৪ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত, যা মার্চের ৪ তারিখের পর সর্বনিম্ন আজকে ১২ অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে,সিঙ্গাপুরে আজকে নতুন ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৫৭ হাজার ৮৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। আজকে আক্রান্তদের মধ্যে ২ জন বিদেশ ফেরত যারা স্টে হোম নোটিশে ছিলেন।একজন ডরমিটরির বাসিন্দা।
গত কয়েকদিনে সিঙ্গাপুরে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যাঃ
৭ অক্টোবর ২০ : ১০ জন৷
৮ অক্টোবর ২০ : ৯ জন৷
৯অক্টোবর ২০ : ১০ জন।
১০ অক্টোবর ২০ : ৭ জন৷
১১ অক্টোবর ২০ : ১০ জন৷
করোনাভাইরাস আক্রান্ত হয়ে ১১ অক্টোবর ৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। সিঙ্গাপুরে এই পর্যন্ত মোট ৫৭ হাজার ৭০৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৷ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে ২৭ জনের মৃত্যু হয়েছে।
৪৪ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।একজন আইসিইউতে চিকিৎসাধীন আছেন৷ ১০০ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে ৷