admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২০ ৮:১০ পূর্বাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ সিঙ্গাপুরে নতুন ৯ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত গত ২৪ ঘন্টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে সিঙ্গাপুরে আজকে নতুন ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৫৮ হাজার ২৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে।
আজকে আক্রান্তদের ৮ জন বিদেশ ফেরত যারা যিনি স্টে-হোম নোটিশে ছিলেন৷ কমিউনিটি থেকে কোন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েনি ৷ তবে ডরমিটরি থেকে একজন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। গত কয়েকদিনে সিঙ্গাপুরে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা ;
১ ডিসেম্বর ২০ : ১০ জন।
২ ডিসেম্বর ২০ : ২ জন ৷
৩ ডিসেম্বর ২০ : ৮ জন ৷
করোনাভাইরাস আক্রান্ত হয়ে ২ ডিসেম্বর নতুন ৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। সিঙ্গাপুরে এই পর্যন্ত মোট ৫৮ হাজার ১৪৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন৷ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে ২৯ জনের মৃত্যু হয়েছে।
২৮ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ এদের মধ্যে আইসিইউতে নেই কেউ । ২৯ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে৷