admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২০ ৮:১৫ পূর্বাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ ২০ ডিসেম্বর গত ২৪ ঘন্টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে নতুন ১৭ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত।
সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৫৮৪০৩ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের সবাই বিদেশ ফেরত। যারা সিঙ্গাপুরে ফেরার পর স্টে হোম নোটিশে ছিলেন৷ কমিউনিটি এবং ডরমিটরি থেকে কোন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়নি।
করোনাভাইরাস আক্রান্ত হয়ে ১৮ ডিসেম্বর নতুন ১৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। সিঙ্গাপুরে এই পর্যন্ত মোট ৫৮ হাজার ২৬৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন৷ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে ২৯ জনের মৃত্যু হয়েছে।
৩৬ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ এদের মধ্যে আইসিইউতে নেই কেউ । ৫৬ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে৷