admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২০ ১১:০১ পূর্বাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৮ ডিসেম্বর করোনাভাইরাসে আক্রান্ত আরো ৮ জন চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন৷ এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত মোট ৫৮১৭৬ জন সুস্থ হয়ে বাসায় ফিরলেন৷ তবে মঙ্গলবার নতুন আরো ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৫৮২৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে।
মঙ্গলবার আক্রান্তদের মধ্যে সবাই বিদেশ ফেরত। যারা সিঙ্গাপুরে ফেরার পর স্টে-হোম নোটিশে ছিলেন। কমিউনিটি এবং ডরমিটরি থেকে কোন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়নি ৷ এই পর্যন্ত সিঙ্গাপুরে মোট ২৯ জনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। ২৩ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ তবে আইসিইউতে নেই কেউ৷ ৫৭ জনের শারীরিক অবস্থা ভালো।কিন্তু করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্যদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য কমিউনিটি সুবিধায় রাখা হয়েছে।