admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২০ ৮:৪৪ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ জনশক্তি মন্ত্রণালয় (এমওএম) শুক্রবার (৯ অক্টোবর) জানিয়েছে, সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিকদের জন্য চিকিৎসা সেবা আরও উন্নত করার জন্য তিনটি আঞ্চলিক মেডিকেল সেন্টারে নাইট ক্লিনিক চালু করা হয়েছে। এই নাইট ক্লিনিকগুলি ১ অক্টোবর থেকে আশ্বাস, কেয়ার এবং এনগেজমেন্ট (এসিই) গ্রুপ দ্বারা চালু করা হচ্ছে এবং প্রতিদিন নিয়মিত অপারেটিং সময় ছাড়াও প্রতিদিন সন্ধ্যা ৬:৩০ থেকে রাত সাড়ে ৯:৩০ পর্যন্ত চালু থাকে৷ নাইট ক্লিনিকগুলি স্পেস টুয়াস রিক্রিয়েশন সেন্টার, কোচরান রিক্রিয়েশন সেন্টার এবং কাকি বুকিট রিক্রিয়েশন সেন্টারে রয়েছে।
নিয়োগকর্তা এবং ডরমিটরির অপারেটররা ডরমিটরির অঞ্চলের দায়িত্বে থাকা ম্যানেজিং এজেন্টের মাধ্যমে বুকিং দিতে পারেন। তারা রাতের ক্লিনিকগুলিতে যাতায়াতের জন্য শ্রমিকদের জন্য পরিবহণের ব্যবস্থা করবেন। ডরমিটরির বাহিরে বসবাসকারী শ্রমিকদের জন্য, নিয়োগকর্তাদের উচিত তাদের শ্রমিকের পক্ষে পরিবহণের ব্যবস্থা করা। অভিবাসী কর্মীদের যত্নের জন্য এতদিন সিঙ্গাপুর জুড়ে ১৩ টি আঞ্চলিক এবং সাইটগুলিতে মেডিকেল সেন্টার ছিলো ৷
FWMOMcare অ্যাপের মাধ্যমেও চিকিৎসা সেবা দেওয়া হয়৷ তাছাড়া বৃহত্তর ক্লাস্টারগুলোতে মোবাইল ক্লিনিক দলগুলি অবস্থান করত। অসুস্থ বোধ করলে কাজে যাওয়া উচিত নয়। অবিলম্বে চিকিৎসার সহায়তা নেওয়া উচিত। আসুন আমরা সজাগ থাকি এবং করোনাভাইরাসের সংক্রমন রোধ করতে যার যার অবস্থান থেকে ভূমিকা পালন করি৷