admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২১ ১:৪৬ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ ইউরোপ থেকে আসলে ১৪ দিনের হোটেল কোয়ারেন্টাইন ও অন্য দেশ থেকে আসলে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক ইউরোপ থেকে আগত সকল যাত্রীকে সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বা নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে ১৪ দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে।
আগামীকাল ৩১ মার্চ থেকে কার্যকর হবে। যাত্রীর ভ্যাক্সিন দেয়া থাকলেও এই নিয়ম বহাল থাকবে। এদিকে, ইউরোপ ছাড়া অন্যান্য দেশ থেকে যারা আসবেন তাদেরকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। ফ্লাইটে ওঠার ৭২ ঘন্টা বা তার কম সময়ের মধ্যে নমুনা দিয়ে পিসিআর টেস্ট করিয়ে নেগেটিভ রিপোর্ট হাতে পেয়ে তা দাখিল না করলে বাংলাদেশগামী কোন যাত্রী বিদেশের কোন বিমানবন্দর থেকে বোর্ডিং পাবেন না। এ নিয়ম আগের মতই কার্যকর থাকছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।