admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৩ ১২:২৮ অপরাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টরঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে ১৫ পিস এ্যাম্পুলসহ সজল (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ এপ্রিল) দুপুরে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তার সজল নওগাঁ জেলার সদর উপজেলার নিউ সাহাপুর এলাকার বিপ্লব হোসেনের ছেলে। সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন জানান, রোববার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের ওভার ব্রীজ এলাকায় জনৈক টুটুলের দোকানের সামনে এক ব্যক্তি মাদক বিক্রি করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাকে তল্লাশি ১৫ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য এ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দায়েরকৃত মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।