হোম
আইন-বিচার

সানজিদার মৃত্যু নিয়ে রহস্য, দেড় মাসেও গ্রেফতার হয়নি আসামী

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩১ মে, ২০২৩ ৩:২০ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের মুকসুদপুরে গৃহবধূ সানজিদা বেগমের (২৩) মৃত্যু নিয়ে রহস্যের সৃস্টি হয়েছে। তদন্ত রিপোর্টে আত্মহত্যা উল্লেখ থাকলেও সানজিদাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের। তবে পুলিশ বলছে আত্মহত্যার প্ররোচনার দায়ে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় স্বামীসহ শ্বশুড়বাড়ীর লোকজন পলাতক থাকলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিহতের বড় বোন সাহিদা বেগম জানান, মুকসুদপুর উপজেলার চরভাটরা গ্রামে জমি জমা নিয়ে মৃত মুখলেছ চোকদারের পরিবারের সাথে সানজিদার বাবা মো: ইলিয়াছ শেখের সাথে বিরোধ ছিল। পরে এই রিবোধ মেটানোর জন্য সানজিদার সাথে মৃত মুখলেছ চোকদারের পরিবার ছাব্বির চৌকদারের (২৩) বিয়ের প্রস্তাব দেয়।

পরবর্তীতে গত ২০২৩ সালের ২৩ ডিসেম্বর সানজিদার সাথে ছাব্বির চৌকদারের বিয়ে হয়। এরপর থেকে সানজিদার উপর নেমে আসে নির্যাতন। বিভিন্ন সময় যৌতুকের জন্য সানজিদার উপর নির্যাতন চালাতো স্বামী ছাব্বির চৌকদার ও তার পরিবারে লোকজন। এর জের ধরে ২০২৩ সালের ২০ এপ্রিল সানজিদা আত্মহত্যা করেছে এমন খবর এলাকায় ছড়িয়ে দিয়ে সানজিদার পরিবারের কাউকে না জানিয়ে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সানজিদাকে ডাক্তার মৃত ঘোষনা করলে শ্বশুর বাড়ীর লোকজন মরদেহ ফেলে হাসপাতাল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন খবর পেয়ে হাসপাতালে গিয়ে সানজিদার মরদেহ উদ্ধার করে পুলিশ খবর দেয়। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠালে সানজিদা আত্মহত্যা করেছে বলে মায়নাতদন্তের রিপোর্ট দেয়। তিনি আরো জানান, ময়না তদন্তের রিপোর্ট নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। আমার বোন কখনই আত্মহত্যা করতে পারে না। এমনকি পুলিশ একজন আসামীকেও গ্রেফতার করতে পারেনি।

পুলিশ আসামীদের গ্রেফতার করতে পারলে আমার বোনের মৃত্যুর আসল কারণ বের হয়ে আসবে। এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য নিতে সানজিদার শ্বশুড়বাড়ীতে গেলে বাড়ী তালাবদ্ধ পাওয়া যায়। এমনকি সানজিদার স্বামী ছাব্বির চৌকদারের ব্যবহারিত মোবাইল ফোনে (নাম্বার ০১৮৪৩-২৮১৫৭৬) বারবার ফোন করলেও তা বন্ধ পাওয়া গেছে। তারা কোথায় গেছেন সে বিষয়ে কিছুই বলতে পারেনি এলাকাবাসী। তবে এলাকাবাসী ধারনা করছে সানজিদার স্বামী বিদেশে পালিয়ে গেছে। সানজিদার ভাই সাইফুল ইসলাম টুটুল বলেন, বিয়ের পর থেকে আমার বোনের উপর বিভিন্ন সময় নির্যাতন চালানো হতো। বিষয়টি আমি জেনে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে একটি মামলা দায়ের করি। ময়নাতদন্তে আমার বোন আত্মহত্যা করেছে বলে রিপোর্ট দেয়। আমি মনে করি এ রিপোর্ট ভুল। এমনকি কোন আসামীকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমরা মনে করি সানজিদার স্বামী কাতার চলে গেছে। আমি দ্রুত আসামীদের গ্রেফতার করে আমার বোনের হত্যার বিচার চাই। সানজিদার বাবা মো: ইলিয়াছ শেখ বলেন, আমার মত কোন বাবা যেন তার মেয়েকে না হারায়। আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত শেষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সানজিদার মা হেনোরা বেগম বলেন, আমার মেয়ে গোপালগঞ্জ শহরের লাল মিয়া সিটি কলেজে পাড়াশোনা করতো। বাড়ীর পাশে থাকবে, সব সময় দেখতে পারবো বলে বিয়ে দিয়েছিলাম। কিন্তু আমার মেয়েকে ওরা দূরে পাঠিয়ে দিয়েছে। এখন আর আমার মেয়েকে দেখতে পাই না। আমার মেয়ের লাশ গোপালগঞ্জ না নিয়ে ওরা মাদারীপুর গেছে। ময়না তদন্ত গোপালগঞ্জ না হয়ে মাদারীপুরে হয়েছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই। এলাকাবাসী নাসিমা বেগম বলেন, সানজিদা আত্মহত্যা করতে পারে না। সানজিদার মত ভাল মেয়ে হয় না। বিয়ের পর তার উপর নির্যাতন চলতো। সানজিদাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে।

এমনকি সানজিদার বাবার বাড়ীর লোকজন লুটপাট করেছে এমন অভিয়োগও মিথ্যা। এলাকাবাসী সোহানা বেগম বলেন, সানজিদা অনেক ভাল মেয়ে ছিল। সবার সাথে মিশতো, হাসি খুশি থাকতো। কিন্তু বিয়ের পর থেকে সানজিদাকে বাইরে বের হতে দিতো না। এমনকি সানজিদার পরিবারের উপর লুটপাটে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা। আমরা সানজিদা হত্যার বিচার চাই। এলাকাবাসী সাগর চোকদার বলেন, আমি বাড়িতে ছিলাম। উঠানে ধান নাড়ছিলাম এমন সময় চেচামেচি শুনি সানজিদা গলায় ফাঁস নিয়েছে। পরে দৌঁড়ে গিয়ে গাড়িতে উঠিয়ে দেই। কিন্তু আত্মহত্যা করলে জিবহা বের হয়ে থাকবে, চোখ উলটে যাবে এমন কিছুই ছিল না। আমার মনে হয় সানজিদাকে হত্যার পর লাশ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। এমনকি সানজিদার পরিবারের বিরুদ্ধে বাড়ী লুটপাটের যে আভিযোগ এনেছে তা মিথ্যা। এমন কোন ঘটনাই ঘটেনি। এব্যাপারে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জালাল উদ্দিন বলেন, এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। তবে পলাতক থাকায় আসামীদের গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামীদের গ্রেফতারের চেষ্ঠা অব্যাহত রয়েছে। ময়না তদন্তের রিপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, এটি ডাক্তারদের বিষয়। ময়না তদন্তের রিপোর্ট পুলিশ দেয়নি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 59 minutes আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 9 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 1 day আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 2 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 3 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 3 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 3 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 4 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক