হোম
নির্বাচিত কলাম

শপথ নিলেন নতুন ৯ বিচারপতি নবনিযুক্ত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০১৯ ৬:৩৫ অপরাহ্ণ

bicharok-mknewsbd

ফাইল ছবি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সোমবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ৯ জনকে শপথবাক্য পাঠ করান শপথ নিয়েছেন হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত ৯ অতিরিক্ত বিচারপতি। সোমবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
সকাল সাড়ে ১০টার দিকে শপথগ্রহণ শুরু হয়। শেষ হয় বেলা ১১টার দিকে। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী। উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা। যারা শপথ নিলেন : মুহম্মদ মাহবুব-উল ইসলাম, শাহেদ নূরউদ্দিন, ড. মো. জাকির হোসেন, ড. মো. আখতারুজ্জামান, মো. মাহমুদ হাসান তালুকদার, কাজী ইবাদত হোসেন, কে এম জাহিদ সারওয়ার, এ কে এম জহিরুল হক এবং কাজী জিনাত হক রোববার হাইকোর্ট বিভাগে এই ৯ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দেন রাষ্ট্রপতি। এ দিনই বিচারপতি নিয়োগের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এতে বলা হয়, সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে তাদের শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার এ নিয়োগ শপথ গ্রহণের পর থেকে তা কার্যকর হলো।

দুই বিচারক পুরস্কৃতব সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ৯ বিচারপতির মধ্যে দুজনকে তাদের কাজের জন্য সরকার পুরস্কৃত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বারের) সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরকারের কথা অনুযায়ী সাজা দেয়া দুই বিচারককে পুরস্কৃত করা হয়েছে। তারা হলেন- হাইকোর্টের নবনিযুক্ত বিচারপতি শাহেদ নূরউদ্দিন এবং বিচারপতি ড. মো. আখতারুজ্জামান। সোমবার হাইকোর্ট বিভাগে ৯ বিচারপতির শপথগ্রহণের পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে তাৎক্ষণিকভাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। মাহবুব উদ্দিন খোকন বলেন বলেন, বিচারপতি ড. মো. আখতারুজ্জামান বিচারিক (নিম্ন) আদালতের বিচারক থাকাবস্থায় দুদকের মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়ে রায় ঘোষণা করেন। অন্য বিচারপতি শাহেদ নূরউদ্দিন বিচারিক (নিম্ন) আদালতের বিচারক থাকাবস্থায় দুদকের মামলায় তারেককে সাজা দিয়ে রায় ঘোষণা করেন। তাই তাদের বিচারপতি নিয়োগ দিয়ে সংবিধানসম্মত কাজ করেননি। তিনি আরও বলেন, ‘আমরা ৯ বিচারপতির মধ্যে সাতজনকে সংবর্ধনা দিয়েছি। কিন্তু দুজনের ব্যাপারে আপত্তি আছে, তাই আমরা তাদের সংবর্ধনা দিতে যাইনি।’ বিএনপির আইনজীবীরা তাদের বিচারিক কাজ বা আদালত বর্জন করবেন কিনা? এমন প্রশ্নের জবাব খোকন বলেন, ‘সুপ্রিম কোর্ট বার থেকে যদি এমন সিদ্ধান্ত আসে তাহলে আমরা অবশ্যই সিদ্ধান্তের সঙ্গে একমত থাকব।’

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

আধা-পাকা আমন ধানের মৌ মৌ গন্ধে ভরপুর দিনাজপুরের  বিরামপুরের মাঠ,
অর্থনীতি 3 hours আগে

ঠাকুরগাঁওয়ে ডিএনসি কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক।
আইন-বিচার 10 hours আগে

ঠাকুরগাঁও ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ জন আটক।
অপরাধ 10 hours আগে

দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর।
রংপুর 18 hours আগে

সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন।
বগুড়া 18 hours আগে

সিরাজগঞ্জে পার্কিং করা ট্রাকে আগুন দিয়েছে গভির রাতে।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার
অপরাধ 2 days আগে

রেললাইনের স্বপ্নে শাহজাদপুরে মানববন্ধন।
রাজশাহী 2 days আগে

পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার সংশ্লিষ্টতা নেই।
আইন-বিচার 2 days আগে

নাগরিক ভাবনা: প্রজাতন্ত্রের কর্মচারী,নাকি জনগণের প্রভু?
ঢাকা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক