admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২২ ৮:০২ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ প্রেস-বিজ্ঞপ্তি র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রংপুর বাসষ্ট্যান্ড এলাকা হতে ১টি মোটরসাইকেল যোগে ০২ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন নিয়ে দিনাজপুর অভিমুখে আসছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ৮ ডিসেম্বর ২০২২ খ্রিঃ তারিখ রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন ৮নং রামনাথপুর ইউনিয়নস্থ’ পার্বতীপুর টু বদরগঞ্জ পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে মোটর সাইকেল আরোহী ০২ জন ব্যক্তির হেফাজত হতে ৩০৫ গ্রাম হেরোইন সহ আসামী ১। মোঃ মুরাদ রহমান মিম (২২), সাং- পাক পাহাড়পুর, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুর ও ২। মোঃ আশিকুল ইসলাম ফাহিম(২২), সাং- পালিগাঁ, থানা- পীরগঞ্জ, জেলা- ঠাকুরগাঁওয়ে গ্রেফতার করে।
এ সময় মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত আসামীদের ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। পরবর্তীতে একই তারিখ গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন পৌরসভাস্থ বিরামপুর রেলওয়ে ষ্টেশনের পশ্চিম পার্শ্বে মসজিদের সামনের “ভাই ভাই ট্রেডার্স” নামক বিকাশের দোকানের সামনে ০২ জন মহিলা মাদক ব্যবসায়ীদ্বয়ের হেফাজত হতে ২১৫ গ্রাম হেরোইন সহ আসামী ১। মাজেদা বেগম (৪২), সাং- খুটি পাড়া, থানা- পুঠিয়া, জেলা- রাজশাহী এবং ২। মোছাঃ হাসিনা ফেরদৌসী(৪৮) ভাটো পাড়া, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহীদ্বয়কে গ্রেফতার করে। উপরোক্ত পৃথক দুটি অভিযান পরিচালনা করে সর্বমোট ৫২০ গ্রাম হেরোইন উদ্ধারসহ ৪ জন মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত উক্ত মাদক ব্যবসায়ীরা বেশ কিছু দিন ধরে অতি গোপনে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য হেরোইনের ব্যবসা করে আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীদের বিরুদ্ধে রংপুর জেলার বদরগঞ্জ থানা এবং দিনাজপুর জেলার বিরামপুর থানায় র্যাব বাদী হয়ে পৃথক দুটি মাদক মামলা রুজু করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।