হোম
আন্তর্জাতিক

রাশিয়া ও বেলারুশ যৌথ সামরিক মহড়া চালাবে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২১ ১০:০৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

রাশিয়া ও বেলারুশ যৌথ সামরিক মহড়া চালাবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দ্র লুকাশেঙ্কার আরেকটি যৌথ সামরিক মহড়ার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। ২৯ ডিসেম্বর সেন্ট পিটার্সবার্গে লুকাশেঙ্কার সঙ্গে দেখা করার পর পুতিন জানান, বেলারুশে ফেব্রুয়ারি বা মার্চে সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। আরএফইআরএল নিউজ। ইউক্রেন সীমান্তে রুশ সৈন্য মোতায়েনে উত্তেজনার মধ্যে এই মহড়ার ঘোষণাটি এলো। ইউক্রেনের কিছু কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, রাশিয়া বেলারুশিয়ান অঞ্চলের দিক থেকে ইউক্রেনে আক্রমণ করতে পারে। যদিও রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পরিকল্পনা অস্বীকার করেছে।

একই সাথে দেশটি কিয়েভ এবং ন্যাটোকে উস্কানি দেওয়ার অভিযোগ এনেছে। রাশিয়া নিয়মিতভাবে বেলারুশের সাথে সামরিক মহড়া পরিচালনা করে, সর্বশেষ বড় আকারের মহড়া ছিল সেপ্টেম্বরে, যেখানে ২ লাখ সেনা অংশ নেয়। ২০২০ সালের আগস্টে একটি বিতর্কিত রাষ্ট্রপতি নির্বাচনের পরিপ্রেক্ষিতে দেশটির গণতন্ত্রপন্থী আন্দোলনে ক্র্যাকডাউন চালান বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কা। এ নিয়ে পশ্চিমাদের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সমর্থনের জন্য দেশটি রাশিয়ার দিকে ঝুঁকেছে।

এদিকে মস্কো পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে লুকাশেঙ্কাকে কঠোরভাবে সমর্থন করেছে। মিনস্ক মধ্যপ্রাচ্য থেকে অভিবাসীদের নিয়ে চাপের জবাব দিয়েছে এবং তাদের ইইউ-এর পূর্ব সীমান্তে ঠেলে দিয়েছে। যা ব্রাসেলস হাইব্রিড যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে।
২৯ ডিসেম্বর রাশিয়া-বেলারুশের বৈঠকটি গত বছরের রাষ্ট্রপতি নির্বাচনের পর থেকে দুই নেতার মধ্যে একটি সিরিজের সর্বশেষ বৈঠক, যা দুদেশকে ঘনিষ্ঠ রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সম্পর্কের ক্ষেত্রে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী চুক্তিতে উপনীত করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কো বারবার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান উড়িয়ে বেলারুশের উপর টহল দিয়েছে। ২৮ ডিসেম্বর রাশিয়ান এবং বেলারুশীয় যুদ্ধবিমান যৌথভাবে বেলারুশের আকাশে টহল দেয়।

গত মাসে লুকাশেঙ্কা বলেছিলেন, ন্যাটো যদি জার্মানি থেকে পূর্ব ইউরোপে অনুরূপ মার্কিন সরঞ্জাম স্থানান্তর করে, তবে তার দেশ রাশিয়ার পারমাণবিক অস্ত্র রাখতে প্রস্তুত। ৩০ নভেম্বর একটি সাক্ষাৎকারে লুকাশেঙ্কা প্রথমবারের মতো মস্কো-অধিভুক্ত ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেন। এ সময় তিনি জানান দেন, পুতিনের সাথে ইউক্রেনীয় উপদ্বীপে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। নভেম্বরের শুরুর দিকে পুতিন ও লুকাশেঙ্কা মূলত অর্থনৈতিক ও সামরিক চুক্তিতে একমত হয়েছেন। যার ফলে দুদেশ মিলে ইউনিয়ন স্টেট গঠনে এক দশকের পরিকল্পনা বাস্তবায়নে এক ধাপ এগিয়ে গেল।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 2 hours আগে

ঠাকুরগাঁও এ বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত।
রংপুর 2 hours আগে

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
অপরাধ 9 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আঁটক-১
দুর্ঘটনা 9 hours আগে

বিলপ্তির পথে দেশি মাছ তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস।
আইন-বিচার 9 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে সরকারী রাস্তার গাছ কাটার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায়
অপরাধ 9 hours আগে

প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে না-পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
খুলনা 18 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ।
সারা বাংলা 2 days আগে

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হায়না সদৃশ্য বন্য প্রাণীর হামলায় আহত ১০।
দুর্ঘটনা 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষি চিত্র।
বগুড়া 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক