admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৪৫ পূর্বাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ,রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃব্যক্তিগত কাজের স্বার্থে নিজ উদ্যোগে তৈরি কৃত রাস্তাকে জন সাধারণের চলাচলের রাস্তা হিসেবে বহাল রাখার দাবিতে অভিযোগ দায়ের। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার অন্তর্গত উমর মজিদ ইউনিয়নের উমরপান্থাবাড়ী বেরুটারী গ্রামে এ ঘটনা ঘটে। আদালত সুত্রে জানা যায় বিবাদী মোঃ আঃ আউয়াল, মোঃ আকতার আহসান, মোঃ আব্দুল বাতেন সকলের পিতা মৃত ছাবের উদ্দিন, মোঃ আঃ হাকিম পিতা মৃত নুরুল হোসেন, মোঃ আব্দুল হালিম বকসী খোকা পিতা মৃত আব্দুল মজিদ সর্ব সাং উমর পন্থাবাড়ী, উপজেলা রাজারহাট জেলা কুড়িগ্রামের বিরুদ্ধে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ করেন মোঃ মোকছেদুল হক পিতা মোঃ আব্দুল মোত্তালিব সাং উমর পান্থাবাড়ী উপজেলা রাজারহাট জেলা কুড়িগ্রাম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত কুড়িগ্রাম পিটিশন নং-১৫/১৮ রাজারহাট-কুড়িগ্রামে
মামলাটি রুজু হয়।উক্ত মামলাটির তদন্তের রিপোর্ট ও সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় বিবাদীর বিরুদ্ধে যে রাস্তাটি বন্ধের অভিযোগ আনা হয়েছে তা ৬/৭ বছর পূর্বে পুকুর খনন করে পুকুরের মাটি বহনের সুবিধার্থে সেটি নির্মাণ করা হয়েছিল। রাস্তাটি নিচু হওয়ায় বর্ষাকালে গাড়িঘোড়া ও জনসাধারণের চলাচল অনুপযুক্ত হয়ে পড়ে। বিবাদমান নতুন রাস্তার বিপরীত পার্শ্বে ৫০/৬০ বছরের একটি পুরনো রাস্তা রয়েছে যেখান দিয়ে গাড়িঘোড়া সহ জনসাধারণের চলাচলের জন্য উপযুক্ত। উভয় রাস্তা দুটি বিবাদী পক্ষের জমির উপর দিয়ে চলে গেছে এবং তা সরকারি খতিয়ান ভুক্ত নয়। রাস্তার মালিক বিবাদী আকতার আহসান জানান,জনসাধারণের কথা বিবেচনা করে পূর্বের রাস্তাটি বহাল রেখে আদালতের অনুমতিক্রমে নতুন রাস্তাটি তুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। প্রতিপক্ষ আমাদের ফসলি জমির ক্ষতিসাধন করতে অহেতুক হয়রানি করছে।
প্রতিবেশী আশরাফুল আলম (রহিম), আবদুল হালিম, আইয়ুব আলী ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য সহ কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন আমরা পূর্বের রাস্তাটি বহাল চাই। পূর্বের রাস্তাটি সংষ্কার করে দিতে উপজেলা প্রশাসনের নিকট দাবিও তোলেন তারা।
বিকল্প রাস্তাটি উচ্ছেদ করে জমিতে রূপান্তরিত করতে কোনো বাঁধা আছে কিনা রাজারহাট উপজেলা ভূমি কর্মকর্তার নিকট জানতে চাওয়া হলে। তিনি বলেন,জমির মালিক আদালতের নির্দেশনা পেলে রাস্তাটি তুলে দিতে পারবে। এ নিয়ে কোনো জটিলতা সৃষ্টি হলে আমরা সম্মিলিতভাবে সমাধান করবো।