admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১১:১১ অপরাহ্ণ
রাজধানীর কারওয়ান বাজারে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার দিবাগত রাত ৯টা ৮ মিনিটের দিকে হাসিনা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবেন।
তিনি বলেন, কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে আজ শনিবার রাত ৯ টা ৮ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।