admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ জুন, ২০২০ ৯:২৯ পূর্বাহ্ণ
রবিবার,১৪ জুন ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি। তিনি করোনামুক্ত ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনা এন্টিজেন নেগেটিভ এবং এন্টিবডি ফর কোভিড ১৯ পজেটিভ । তিনি GR COVID-19 Rapid Dot Blot IgG” পরীক্ষাও করেছি। উনি সেখানেও পজেটিভ অর্থাৎ উনার সিরোকনভার্সান হয়েছে।
উনার পরীক্ষা গণস্বাস্থ্য-আরএনএ বায়োটেক উদ্ভাবিত Rapid Testing Kit দিয়ে করা হয়েছে। উনি বর্তমানে কোভিড নেগেটিভ নিউমোনিয়াতে ভুগছেন। বাড়তি অক্সিজেন ছাড়াই তিনি অক্সিজেন স্যাচুরেশন ৯৫% রাখতে পেরেছেন। ডা. মুহিব উল্লাহ খোন্দকার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন ও দোয়া চেয়েছেন।