admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২০ ৭:৫৩ অপরাহ্ণ
গত ২৪ ঘণ্টায় রংপুরে নতুন করে ৬০ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১শ ৮৮ জনের নমুনা পরীক্ষা করে ঐ ৬০ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।
এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। তিনি জানিয়েছেন, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ১শ ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুরে ২৭ জন, কুড়িগ্রামে ৮ জন, গাইবান্ধায় ৯ জন এবং লালমনিরহাটে ১২ জন এবং নীলফামারীতে ৪ জনের পজেটিভ ফল পাওয়া যায়। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮শ ৬১ জন এবং মারা গেছেন ৩২ জন।