হোম
নির্বাচিত কলাম

যেভাবে কাজ করবে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের হটলাইন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২০ ১১:৫২ পূর্বাহ্ণ

Drug-Department-mknewsbd

ফাইল ছবি

মাদকের বিস্তার রোধে হটলাইন সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর  মাদকের বিস্তার রোধে আজ বৃহস্পতিবার (২রা জানুয়ারি) থেকে একটি হটলাইন সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। হটলাইন নম্বরে ফোন করে মাদক সম্পর্কে যে কোনো রকম তথ্য জানাতে পারবে সাধারণ মানুষ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দীন আহমেদ বলেন মাদক সমস্যা নির্মূলে কর্তৃপক্ষের সাথে জনগণকে সংযুক্ত করাই এই হটলাইন সেবা চালু করার মূল উদ্দেশ্য। মাদকের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কর্তৃপক্ষ যত কঠোর অবস্থানেই থাকুক না কেন, জনগণ নিজে থেকে মাদক নিরাময়ে পদক্ষেপ না নিলে এই সমস্যা পুরোপুরি কখনোই সমাধান করা সম্ভব নয়”, বলেন জামাল উদ্দীন আহমেদ।

কী ধরণের তথ্য জানানো যাবে?
নতুন এই হটলাইন সেবায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ পর্যন্ত মাদক সংক্রান্ত তথ্য সরবরাহ করা যাবে বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক। এই হটলাইনের বহুমুখী ব্যবহার হবে বলে আশাপ্রকাশ করেন তিনি। হটলাইনের প্রধান লক্ষ্য, মাদক ব্যবসায়ী সম্পর্কে কোনো তথ্য দেয়া হলে আমরা তা পর্যালোচনা ও যাচাই বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত যেসব সেবা দিয়ে থাকে, সেগুলোও এই হটলাইনের মাধ্যমে গ্রহণ করতে পারবেন সাধারণ মানুষ।

অপব্যবহার রোধে কী পদক্ষেপ নেয়া হচ্ছে?
বছরখানেক যাবত মাদকের বিরুদ্ধে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কঠোর অবস্থানে রয়েছে। এই সময়ের মধ্যে একশো’রও বেশি অভিযুক্ত মাদক ব্যবসায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। অভিযুক্ত অনেক মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদের শাস্তি দেয়া হয়েছে। তবে বেশকিছু ক্ষেত্রে এরকম অভিযোগ রয়েছে যে ব্যক্তিগত ক্ষোভের বশবর্তী হয়ে বা প্রতিশোধ চরিতার্থ করতে মাদকের মামলা দিয়ে হয়রানি করা হয়েছে নির্দোষ মানুষকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যও এরকম কিছু ঘটনায় অভিযুক্তদের তালিকায় রয়েছেন। নতুন হটলাইন সেবাকে ব্যবহার করে এই ধরণের পরিস্থিতি তৈরি হবে না বলে আশা প্রকাশ করেন জামাল উদ্দীন আহমেদ।

তিনি জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের গতিবিধি সম্পর্কে নজরদারি করতে বেশ কিছুদিন ধরে একটি সফটওয়্যার ভিত্তিক ব্যবস্থা ব্যবহার করছেন তারা, যার সাহায্য কর্মীদের যথাযথ শৃঙ্খলা’র মধ্যে আনার ক্ষেত্রে অনেকটা সফলতা পাওয়া সম্ভব হয়েছে।
ফিল্ড কোর্স মনিটর নামের ঐ সফটওয়্যার ভিত্তিক মনিটরিং সিস্টেমের মাধ্যমে আমাদের কর্মকর্তাদের অবস্থান সম্পর্কে জানা যায়। তার মাধ্যমে আমরা বুঝতে পারি কোন কর্মকর্তা কখন কোথায় রয়েছেন।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে ডিএনসি কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক।
আইন-বিচার 4 hours আগে

ঠাকুরগাঁও ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ জন আটক।
অপরাধ 5 hours আগে

দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর।
রংপুর 13 hours আগে

সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন।
বগুড়া 13 hours আগে

সিরাজগঞ্জে পার্কিং করা ট্রাকে আগুন দিয়েছে গভির রাতে।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার
অপরাধ 2 days আগে

রেললাইনের স্বপ্নে শাহজাদপুরে মানববন্ধন।
রাজশাহী 2 days আগে

পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার সংশ্লিষ্টতা নেই।
আইন-বিচার 2 days আগে

নাগরিক ভাবনা: প্রজাতন্ত্রের কর্মচারী,নাকি জনগণের প্রভু?
ঢাকা 2 days আগে

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক