হোম
নির্বাচিত কলাম

যাদুকাটায় পাড় কাটা বন্ধ হলেও ড্রেজারের তাণ্ডব চলছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৪ ৯:৪৮ অপরাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর এ ৫০০ একর জায়গা ইজারা নিয়ে যাদুকাটা নদীর প্রায় চার কিলোমিটার এলাকায় ড্রেজার মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

গ্রামবাসীর প্রতিবাদের মুখে সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত নদী যাদুকাটার পাড় কাটা বন্ধ থাকলেও বালু উত্তোলনে পরিবেশবিনাশী ড্রেজার ও সেইভ মেশিনের ব্যবহার থেমে নেই। এতে হুমকির মুখে পড়েছে নদী, পরিবেশ ও তীরবর্তী মানুষের জীবন। ‘যাদুকাটা-১’ ও ‘যাদুকাটা-২’ বালুমহাল হিসেবে প্রায় ৫০০ একর জায়গা জেলা প্রশাসন থেকে ইজারা নেওয়া হয়েছে। কিন্তু এর বাইরে গিয়ে নদীর মিয়ারচর থেকে লাউড়েরগড় পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকা থেকে বালু ও পাথর তোলা হচ্ছে বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের।

তারা বলছেন, সনাতন পদ্ধতিতে হাত, বালতি, বেলচা দিয়ে বালু উত্তোলনের কথা থাকলেও ব্যবহার হচ্ছে ড্রেজার এবং শ্যালো ইঞ্জিনচালিত সেইভ মেশিন। এসব দিয়ে নদী তীরবর্তী এলাকায় গভীর গর্ত করে রাখা হচ্ছে। বর্ষায় মেঘালয় পাহাড়ে ভারি বৃষ্টি হলেই এখনকার গ্রাম, ফসলি জমি ও সরকারি-বেসরকারি স্থাপনাসহ রাস্তাঘাট হুমকির মুখে পড়বে। এ বছর ‘যাদুকাটা-১’ বালুমহাল ২৫ কোটি ৭৫ লাখ টাকায় রতন মিয়ার মালিকানাধীন সোহাগ এন্টারপ্রাইজ এবং ‘যাদুকাটা-২’ বালুমহাল ৪২ কোটি ৯০ লাখ ৫০ হাজার টাকায় খন্দকার মঞ্জুরের প্রতিষ্ঠান আরাফ ট্রেড করপোরেশন লিমিটেড ইজারা নিয়েছে। মোট ৬৮ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকায় এ দুটি বালুমহাল ইজারা দেওয়া হয়েছে। তবে তারা দুইজন একসঙ্গে নদীর ইজারা কার্যক্রম পরিচালনা করছেন। অথচ ২০০৯ সালে পরিবেশের ক্ষতির কথা চিন্তা করে সরকার পাথর উত্তোলন বন্ধ করে দেয়। কারণ ফাজিলপুরের যে জায়গা থেকে বোল্ডার, ভূতু পাথর ও নুড়ি উত্তোলন করা হত, ক্রমান্বয়ে সেই জায়গাটিই বিলীন হয়ে যায়। জেলা প্রশাসন পাথর উত্তোলনের জন্য কোনো জায়গা ইজারা না নিলেও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন ১৭৭ একর জায়গা থেকে অবাধে তিন ধরনের পাথর উত্তোলন করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন।

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, “যে হারে নদীতে ড্রেজার ও সেইভ মেশিন দিয়ে তাণ্ডব চালানো হচ্ছে, এতে নদী তীরবর্তী গ্রাম-হাওর, পরিবেশ, প্রতিবেশ, জনজীবন ও জনবসতি বিপন্ন হবে।” সিলেট বিভাগের সাতটি বালুমহলের ছয়টির ইজারা বন্ধ থাকলেও শুধু যাদুকাটার ইজারা চালু রাখা ‘রহস্যজনক’ বলে মন্তব্য করেন তিনি। এই জনপ্রতিনিধি বলেন, “একটি শ্রেণি সুবিধা নিতে এটি চালু রেখেছে বলে আমার মনে হয়। এরই মধ্যে নদী তীরবর্তী অনেক গ্রাম বিলীন হচ্ছে। অবৈধ যন্ত্রে বালু-পাথর উত্তোলনের কারণে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনকারী সাধারণ শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন।” সরজমিনে যা দেখা গেল গত সপ্তাহে যাদুকাটা নদীর পূর্বপাড় লাউড়ের গড় বাজারের পাশে গিয়ে দেখা গেছে, চারটি ড্রেজার মেশিন চালিয়ে পাথর তোলা হচ্ছে। ড্রেজার চালিয়ে নদী তীরবর্তী এলাকায় বড় গর্ত করা হয়েছে।

আর নদীর মধ্যখানে চলছে শত শত সেইভ মেশিন চালিয়ে পাথর উত্তোলন কাজ। এ সময় কথা হয় নদীতে কাজ করা নারী শ্রমিক তারামন বিবি, জয়তুন বেগমের সঙ্গে। তারা জানান, আগে নদীর বালুতে গর্ত করে ‘বাংলা কয়লা’ সংগ্রহ করতেন। কিন্তু ড্রেজার নামানোর পর থেকে আর কয়লা মিলছে না। কারণ ড্রেজার দিয়ে বড় বড় গর্ত সৃষ্টি করে পাথর তোলা হয়; এসব গর্তে পানি জমে থাকে। তাই এখন বালু থাকা অংশে ছোট-ছোট গর্ত করে বালু চালুনি দিয়ে নিজেদের জন্য খড়ি (লাকড়ি) তুলছেন। এগুলো বর্ষাকালে স্রোতে ভেসে এসে জমা হয়। কয়লা বিক্রি করে টাকা পাওয়া যেত, এখন নিজেদের জন্য লাকড়ি তুলছেন। একটু দূরে কাজ করা বালু শ্রমিক আকবর আলী বলেন, সেইভ মেশিন দিয়ে গর্ত করে পাথর তোলার কারণে আগের মত ভালো বালু মিলছে না। তারা যারা সারা বছর বেলচা ও হাত দিয়ে বালু তোলেন, তাদের রুজি আগের মত নেই। আর সেইভ মেশিন দিয়ে পাথর উত্তোলনে খরচ বেশি। প্রতি সেইভ মেশিন থেকে সারাদিনে এক হাজার টাকা চাঁদা দিতে হয়; ইজারাদারা প্রশাসনকে ‘ম্যানেজ করবে’ বলে এ টাকা তোলে। তারপর নৌকার তেল খরচের টাকা দরকার, সঙ্গে কয়েকজন মানুষও লাগে।

আকবর আলী বলছিলেন, “ইতা (এসব) হইচ্ছে (হচ্ছে) ব্যবসায়ীদের কারবার। আমরা শ্রমিক মানুষ এত খরছ কই থাকি যোগার করুম। যার টাকা আছে তার কোনো কষ্ট করতে হয় না। বইয়া তাকি ইনকাম ওয়।” অপর শ্রমিক আলতা মিয়াও জানালেন, ড্রেজার আসার পর সনাতন শ্রমিকরা বিপদের মুখে পড়েছেন। নদীর পশ্চিমপাড়ে শিমুল বাগান এলাকায় এসে দেখা যায়, তীরে বসানো আছে তিনটি ড্রেজার মেশিন; সেখানেও করা হয়েছে বড় গর্ত। এ তিনটি ড্রেজার মেশিনের মধ্যে একটিতে ইঞ্জিনসহ নৌকা রয়েছে, আর বাকি দুটিতে ইঞ্জিন দেখা যায়নি। স্থানীয় বাসিন্দারা বলছেন, যখন ড্রেজার চালানো হয়, তখন ইঞ্জিন এনে জুড়ে দেওয়া হয়। কাটা হচ্ছে যাদুকাটার পাড়, গ্রামগুলো হুমকিতে

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 6 minutes আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 6 hours আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 17 hours আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 17 hours আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 18 hours আগে

টিচার্স এ্যাসোসিয়েশন সংবর্ধনা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি গোলাম যশোর-৪
খুলনা 20 hours আগে

দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার।
আইন-বিচার 21 hours আগে

সুনামগঞ্জের জাদুকাটা চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে।
অপরাধ 21 hours আগে

শ্রমিকদের কণ্ঠে আজও একই আকুতি আমরা সহানুভূতি চাই না, চাই
জনদুর্ভোগ 21 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক