এবি,এম কামাল,অভয়নগর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬ ৩:১৫ অপরাহ্ণ
দক্ষিন বঙ্গের যশোরের অভয় নগর থানার প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি শিল্প বন্দর নগরী নওয়া পাড়া। যা বাংলাদেশের পর্যটন নগর গুলোর মধ্য অন্যতম।অনেকে আবার নওয়া পড়াকে দক্ষিন বঙ্গের নরায়ন গঞ্জ বলে। এখানে আছে প্রায় ১০০ টি সরকারী-বেসরকারী শিল্প প্রতিষ্ঠান।
আছে জাহাজ থেকে মালামাল লোড আনলোড করার জন্য প্রায় ২০০ টি জেটি। প্রায় দেড় লক্ষ্য লোক প্রতিদিন এখানে শ্রমবিনিময করে। দেশ বিদেশ থেকে কয়লা, সার,সিমেন্ট,চাল, গম সহ বিভন্ন প্রকার মালামাল নিয়ে শতশত কার্গো জাহাজ এখানে নোঙ্গর করে।আছে মালামা রাখার জন্য প্রায ১হাজার গোডাউন। ব্যবসা বানিজ্য পরিচালনার জন্য গড়ে উঠেছে অফিস আদালত। ব্যবসসয়ীরা এখানে আসেন,থাকেন ও বসবাস করেন। প্রায় দেড় লক্ষ্য লোকের বসবাস এই নগরীতে। উত্তর বঙ্গ সহ ৬৪ জেলার সাথে বন্দর নগরী নওয়া পাড়ার রয়েছে ব্যবসায়িক যোগাযোগ।
ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে ও সাধারব মানুষের বসবাসের জন্য এখানে গড়ে উঠেছে সুরমা বহুতল বিশষ্ট ভবন। বহুতল বিশিষ্ট সুরম্য ভবনের মধ্যে এল,বি, টাওয়ারের নাম সবার শীর্ষে। এল,বি টাওয়ারটি ০১-০১-২০১০ ইং সালে সর্বপ্রথম নির্মিত হয়। নির্মান করেন নওয়াাপাড়ার কৃতী সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান(লাবলু)। নাম করন করেন LB টাওয়ার। ১০ তলাা বিশিষ্ট সরবাধিক ভবনের দৈর্ঘ্য৷ প্রস্থ । অত্যাধুনিক লিফট সন্বলিত ভবনে হোটেল ব্যবসা, হাসপাতাল,রেস্টুরেন্ট্ ব্যাংক সহ নানাবিধ অত্যাধুনিক সূযোগ সুবিধা রয়েছ। যা সব আন্তর্জাতিক মানের।
দেশী-বিদেশী ব্যবসায়ী,পর্যটকরা রাত যাপন করেন এই বিলাস বহুল টাওয়ারে। যার পূর্ব পাশে র গা ঘেসে প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত বুড়ি ভৈরব নদী। নদীতে নোঙ্গর করা শত শত জাহাজের আলোকিত দৃশ্য হোটেলে অবস্থান কারীদের মনোমুগ্ধ করে তোলে। যার দৃশ্য রাঙ্গামাটির নদীর দৃশ্যের মতো দেখায়। এই টাওয়ারের শীর্ষ থেকে পুরো নৌবন্দরের দৃশ্য ও নগরকে উপভোগ করা যায়।
LB টাওয়ারের বর্তমান মালিক দুবাই ফারুক। যিনি বসুন্দিয়ার কৃতী সন্তান সাবেক দুবাই প্রবাসী।যার প্রকৃত নাম ফারুক মোড়োল। তিনি তার সেচ্ছাসেবী সংগঠন মোড়োল ফারুক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়্যারম্যান। তিনি তার ফাউন্ডেশনের মাধ্যমে মানবতার সেবা করে যাচ্ছন। নব্য শিল্প পতি, নামাজী, ধার্মিক এই যুবক গরীব অসহায মানুষের প্রিয় বন্ধুতে পরিনত হয়েছেন।তিনি তার সদ্য কেনা এল,বি টাওয়ারের L.B. হাসপাতাল এণ্ড ডায়াগনস্টিক সেন্টার, অত্যাধুনিক কমিউনিটি সেন্টার, L.B রুফটপ গার্ডেন রিভারভিউ রেস্টুরেন্ট, আবাসন হোটেল সহ অন্যান্ন প্রতিষ্ঠানে প্রায় ১০০ শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের সৃস্টি করে এবং প্রতি সোমবারে অসহায় রুগীদের ফ্রি চিকিৎসার মাধ্যমে বুঝিয়ে দিলেন মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।