admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২০ ১০:৪৫ অপরাহ্ণ
রেড্ডিউ নিঙ্গদার, স্টাফ রির্পোটার ইন্দোনেশিয়াঃ সম্প্রতি কোভিড-১৯ আক্রান্ত এক মন্ত্রীর সংস্পর্শে এসেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন। এর পর সতর্কতা হিসেবে হোম কোয়ারেন্টাইনে আসেন তিনি। নিজেই কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন মুহিদ্দিন ইয়াসিন।
প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশীয় প্রধানমন্ত্রী আগামী ১৪ দিন সেলফ কোয়ারেন্টাইনে থাকবেন। অবশ্য সাম্প্রতিক সময়ে তার যেসব কোভিড-১৯ টেস্ট করা হয়েছে, তার সবগুলোর রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে তার পরও অতিরিক্ত সতর্কতা হিসেবে কোয়ারেন্টাইনে থাকছেন তিনি।
মুহিদ্দিন ইয়াসিনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গত শনিবার দেশটির ধর্মবিষয়ক মন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল বাকরির সঙ্গে বৈঠক করেন তিনি। পরে ওই মন্ত্রীর কোভিড-১৯ শনাক্ত হয়।