হোম
আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বললেন ২০২৪ সালের নির্বাচনে লড়ার কথা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২১ ১০:৩০ অপরাহ্ণ

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বললেন ২০২৪ সালের নির্বাচনে লড়ার কথা। যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার পরিকল্পনার কথা জানালেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে তিনি এমন ইচ্ছের কথা জানিয়ে বলেছেন তখনও কামালা হ্যারিসকেই তার রানিং মেট হিসেবে রাখতে চান। বয়স এবং শারীরিক অবস্থার কারণে মি. বাইডেন আগামী নির্বাচনে অংশ নিতে চাইবেন কিনা এনিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল। একই সাথে এ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে অভিবাসীদের ঢল, পররাষ্ট্র নীতি, অস্ত্র নিয়ন্ত্রণসহ নানা বিষয়ে প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।

মিস্টার বাইডেন বলেন করোনা ভাইরাসের টিকা দেয়ার ক্ষেত্রে তার প্রশাসনের লক্ষ্য হলো প্রথম একশ দিনের মধ্যে বিশ কোটি টিকা দেয়া। এর আগে শুরুতে প্রথম একশ দিনে দশ কোটি মানুষকে টিকা দেয়ার লক্ষ্যের কথা জানিয়েছিলেন তিনি। তবে সেই লক্ষ্যমাত্রা দেশটি ইতোমধ্যেই অর্জন করতে সক্ষম হয়েছে। অবশ্য এ সংবাদ সম্মেলনের বেশিরভাগ অংশজুড়েই ছিলো যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত ইস্যু।

সংবাদ সম্মেলনের তিনি বলেন ওই সীমান্তে মানবিক সংকটের জন্য তিনি তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেন এবং বলেন ওই সীমান্তে শীতের সময়ে অভিবাসী বেড়ে যাওয়ার বিষয়টি স্বাভাবিক। এসব অভিবাসীদের আসার জন্য তিনি তাদের দেশের অবস্থা বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ, অপরাধ ও অর্থনৈতিক সুযোগের অভাবকেও দায়ী করেন। কখন তিনি সাংবাদিকদের জন্য সরকার পরিচালিত ডিটেনশন ক্যাম্পগুলো উন্মুক্ত করবেন এমন প্রশ্নের জবাবে মিস্টার বাইডেন বলেন তিনি এ বিষয়ে স্বচ্ছতা দেখাবেন। সবকিছুতেই আপনাদের প্রবেশাধিকার থাকবে, বলেন তিনি। যদিও কবে নাগাদ সেটি হবে তার কোন সময়সীমা তিনি উল্লেখ করেননি। সতের হাজারেরও বেশি শিশুকে যুক্তরাষ্ট্রের সরকার পরিচালিত এসব ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে।

আফগানিস্তান ও চীন প্রসঙ্গঃ প্রশ্ন ছিলো যে পহেলা মে’তে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের যে অঙ্গীকার যুক্তরাষ্ট্র করেছে সেটি তিনি রক্ষা করবেন কিনা। জবাবে মিস্টার বাইডেন স্বীকার করেন যে সময়সীমা রক্ষা করা হবে খুব কঠিন কাজ।
আমরা ছেড়ে আসবো। কিন্তু প্রশ্ন হচ্ছে কখন ছাড়বো। কিন্তু আমরা দীর্ঘ সময় থাকবো না। সংবাদ সম্মেলনে চীনের সাথে চলা বাকযুদ্ধের বিষয়টিও উঠে এসেছে। তবে জো বাইডেন বলছেন, “আমি কোন সংঘাত চাইছি না। তবে তিনি দেশটির নীতির কঠোর সমালোচনা করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন সামনের দিনগুলোতে তিনি অভিবাসন, অস্ত্র নিয়ন্ত্রণ, ভোটাধিকার, জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোতে রিপাবলিকানদের সাথে একযোগে কাজ করবেন। তবে তিনি ইঙ্গিত দেন যে সামনে অগ্রাধিকার পাবে অবকাঠামো নির্মাণ বিল কারণ বাইডেন প্রশাসন মনে করে এ বিষয়ে কিছু রিপাবলিকান আইন প্রণেতার সমর্থন পাওয়া যাবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

নওগাঁর সাপাহারে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
রাজশাহী 5 hours আগে

সামনের দিনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে –
রংপুর 22 hours আগে

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।
আইন-বিচার 1 day আগে

পঞ্চগড়ে চাষ হচ্ছে দক্ষিণ আমেরিকার সুপার ফুড ‌কিনোয়া
অর্থনীতি 1 day আগে

সান্তাহারে ২য় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
অপরাধ 1 day আগে

নওগাঁর সাপাহারে এক অসহায় পরিবারে জেলা পুলিশের মানবিক সহায়তা।
রাজশাহী 1 day আগে

সাভারের আলোচিত সিরিয়াল কিলার সাইকো সম্রাট হৃদরোগে মৃত্যু।
ঢাকা 2 days আগে

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষিদ্ধ।
জাতীয় 2 days আগে

ঈদের ছুটিতে পঞ্চগড় ইকোপার্কে দর্শনার্থীদের ভিড়।
বিনোদন 2 days আগে

নওগাঁর পত্নীতলায় নজিপুর হাটে আলুর দাম কম,খাজনা নিয়ে কৃষকদের ক্ষোভ।
অর্থনীতি 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক