হোম
কবিতা

মানসিক বিকাশ হচ্ছে না গুম হওয়া ব্যক্তিদের সন্তানের

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০১৯ ১২:৪৯ অপরাহ্ণ

Child-mental-development-mknewsbd

ফাইল ছবি

বিভিন্ন সময়ে গুম হওয়া ব্যক্তিদের সন্তানের মানসিক বিকাশ হচ্ছে না। অনেকে দীর্ঘ সময় বাবাকে কাছে না পেয়ে রীতিমতো অস্বাভাবিক আচরণও করছে। যশোরের এক শিশুপুত্র বাবার আদর না পেয়ে অভিমানে আত্মহত্যা করেছে। বাবা গুম হওয়ার পর ঢাকার তেজগাঁওয়ের এক শিশুকন্যার অস্বাভাবিক আচরণ লক্ষ করে এক বছর ধরে তার মা মোহাম্মদপুরের একটি মানসিক বিকাশ কেন্দ্রে মেয়ের কাউন্সেলিং করাচ্ছেন। নয়া দিগন্তের অনুসন্ধানে গুম হওয়া ব্যক্তির অবর্তমানে তাদের এমন অনেক শিশুসন্তানের খোঁজ মিলেছে যারা মানসিকভাবে অসুস্থ। এসব শিশুসন্তানদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাও করাচ্ছেন তাদের স্বজনেরা।
২০১১ সালের ৩১ অক্টোবর ঢাকার তোপখানা রোডের নিউ ইয়র্ক হোটেলের নিচ থেকে নিখোঁজ বা গুম হয় নড়াইলের ব্যবসায়ী আমিনুল ইসলাম লিটন। লোহাগড়ার লুটিয়া গ্রামের মৃত শেখ তারামিয়ার ছয় ছেলের মধ্যে লিটন ছিল দ্বিতীয়। নয়া দিগন্তের পক্ষ থেকে গুম হওয়া লিটনের পরিবারের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। লিটনের ভাই শেখ ফিরোজ আলম জানিয়েছেন, লিটনের ফিরে আসার দীর্ঘ অপেক্ষার পরেও বাবার আদর আর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে অস্বাভাবিক আচরণ শুরু করেছিল ছোট্ট ছেলে আকাশ। চাওয়ার আগেই বাবার কাছে সবই পেত সে। কিন্তু দীর্ঘ দিন বাবার আদর না পেয়ে ২০১৪ সালের ২৬ অক্টোবর মায়ের সাথে অভিমান করে গলায় দড়ি দেয় বাবার স্নেহবঞ্চিত আকাশ। ঘরের সিলিং ফ্যানের সাথে দড়ি বেঁধে আত্মহত্যা করে সে।২০১৩ সালের ৪ ডিসেম্বর গুম হন রাজধানীর তেজগাঁও এলাকার শাহিনবাগের সাজেদুল ইসলাম সুমন। দীর্ঘ দিন ধরে বাবার আদর না পেয়ে সুমনের দুই মেয়ের জীবনও যেন অনেকটা ছন্নছাড়া। বাবা গুম হওয়ার পর বড় মেয়ে হাফসা ইসলাম রায়তার পড়াশোনা এক বছর সম্পূর্ণ বন্ধ ছিল। শাহীন স্কুলের মেধাবী ছাত্রী রায়তার পরীক্ষার ফলাফলে আসে চরম বিপর্যয়। পরিবার তার মানসিক অবস্থাটি বুঝতে পেরে ইংলিশ মিডিয়াম পরিবর্তন করে বাংলা মাধ্যমে আবার ভর্তি করিয়েছে তাকে। রায়তার ছোট বোন আরোয়া ইসলামের মানসিক অবস্থা আরো করুণ। স্থানীয় উত্তরণ প্রিপারেটরি স্কুলে পড়াশোনা করছে সে। কিন্তু বাবার আদর না পেয়ে মানসিক বিকাশ হচ্ছে না তার। আরোয়ার মা মোহাম্মদপুরের কিডস্ ক্লাবে নিয়মিত কাউন্সেলিং করাচ্ছেন তাকে।২০১৩ সালে ২ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও থেকে গুম হন কায়সার নামে একজন প্রাইভেটকার চালক। ঘরে তখন তার তিন বছর বয়সের মেয়ে মীম। মীম এখন ক্লাস টুতে পড়ছে। কিন্তু প্রতিক্ষণেই মীম যেন তার বাবার অভাব অনুভব করছে। মানসিকভাবেও বিষন্ন থাকে সব সময়। মীমের মা মিনু বেগম জানান, মেয়ে আমার ঠিকমতো খাওয়া দাওয়াও করে না। ডাক্তারের কাছে বেশ কয়েকবার নিয়ে গেছি। ডাক্তার বলেছেন কোনো রোগ নেই। তারপরও মেয়ে আমার সুস্থভাবে বেড়ে উঠছে না।
ছয় বছর আগে শাহবাগ থেকে গুম হন বংশালের চঞ্চল। চঞ্চলের একমাত্র ছেলে আহাদ। আহাদের বয়স এখন ৯ বছর। বাবা গুম হওয়ার পর আহাদ বড় ধরনের একটি মানসিক আঘাত পায়। তার মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ করছে তার পরিবার। আহাদের মা জানান, ছেলের বয়স ৯ বছর হলেও শারীরিক কিংবা মানসিক কোনোভাবেই সে বেড়ে উঠছে না। তার ওজন এখনো মাত্র ১৫ থেকে ১৬ কেজি। যদিও স্বাভাবিকভাবে এই বয়সে ওজন থাকার কথা ২৮ থেকে ৩০ কেজি।আহাদের মা আরো জানান, ওর বড় সমস্যা হলো পড়াশোনা কিছুই মনে রাখতে পারে না। সকালের কথা দুপুরেই ভুলে যায়। স্মৃতিশক্তি খুবই দুর্বল। মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গিয়ে কয়েকবার দেখিয়েছি। সবাই বলেছে বাবার কথা বেশি চিন্তা করছে সে। এই বয়সে বাবাকে কাছে না পাওয়া ওর জন্য বড় আঘাত।২০১৩ সালে নিখোঁজ হওয়া বংশালের ছাত্রদল নেতা পারভেজ হোসেনের সাত বছরের মেয়ে হৃদির মানসিক বিকাশ হচ্ছে না। হৃদির মা জানান, আমার মেয়ে সাত বছর ধরেই রাতে ঘুমাতে পারে না। মেয়ের একটাই দাবি, পাপার বুকে আমি ঘুমাতে চাই। পাপা তো আসে না। প্রতিদিন আমি পাপার জন্য অপেক্ষায় থাকি। কোথায় গিয়েছে পাপা?পরিবারের প্রধান তথা বাবার অবর্তমানে এসব শিশুর মানসিক বিকাশের প্রতিবন্ধকতা কিভাবে দূর করা যায় সেই বিষয়ে নয়া দিগন্তের এই প্রতিবেদকের সাথে কথা বলেছেন রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ও অধ্যাপক ডা: এম এ মোহিত (মোহিত কামাল)। তিনি বলেন, গুমের বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। কাজেই এ বিষয়ে আমার কোনো বক্তব্যও নেই। তবে পরিবারের বাবা অথবা মায়ের আদরবঞ্চিত হলে যেকোনো শিশুর মনেই একটা বিরূপ বা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেবে। ওই শিশু অন্যের দ্বারা সহজে প্রভাবিত হবে। বিশেষ করে বাবার আদর না পেলে শিশুরা জীবনে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে না। তাদের মধ্যে সহনশীলতাও কমে যায়।তবে পরিবারের অন্য সদস্যরা যদি এই শিশুদের মতামতকে প্রাধান্য দিয়ে তাদেরকে আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে পারেন তাহলে তাদের মধ্যে কোনো হতাশা থাকবে না বলেও জানান এই মনোবিজ্ঞানী।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সিরাজগঞ্জের কাজিপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক,উদ্ধার ইয়াবা-হেরোইন।
অপরাধ 3 hours আগে

সিরাজগঞ্জে ১৭ বছরের দুর্ভোগ লাঘবে ব্যক্তি উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ।
জনদুর্ভোগ 4 hours আগে

দুই কৃতি সন্তানদের সম্বর্ধনা দিলো দিনাজপুর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি।
রংপুর 22 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা।
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ে পৃথক পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল নারীসহ দুজনের মৃত্যু ।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ ।
অপরাধ 2 days আগে

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে ৪২ বিজিবির অভিযানে ১৬৫ বোতল ভারতীয়
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরে নৈশপ্রহরীকে ছুরিকাঘাতে হত্যা,মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযোগ।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সুবহে সাদিক থেকে হাজারো জনতার
দর্শনীয়-স্থান 3 days আগে

বগুড়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ।
বগুড়া 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক