admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৪ ৯:২৯ অপরাহ্ণ
আল মামুন, বোদা পঞ্চগড়, প্রতিনিধি: বোদা থানার অফিসার ইনর্চাজ মোঃ মোজাম্মেল হকের সাথে আত্মার বন্ধন ফাউন্ডেশন এর সাংগঠনিক সকল কার্যক্রম নিয়ে আজকে আলোচনা হয়,, আলোচনায় রক্তদান, মাদক এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
তিনি আত্মার বন্ধন ফাউন্ডেশন এর সকল সেবামূলক কাজকে আরো গতিশীল এবং সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে নানা ভাবে নানারকম পরামর্শ দেন,, সেই সাথে বোদা উপজেলার সকল সেবামূলক কাজে এবং মাদক নির্মূলে আত্মার বন্ধন ফাউন্ডেশন এর পাশে থেকে সবসময় সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন ওসি মহোদয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠা/সভাপতি মোঃ মতিন। সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান সহ অন্যঅন্য সদস্যরা।পরিশেষে আত্মার বন্ধন ফাউন্ডেশন. বোদা থানার সকল পুলিশ সদস্যদের সকলের প্রতি এত সুন্দর এবং সাবলীল আচরণ করার জন্য কৃতজ্ঞতা জানান।