হোম
নির্বাচিত কলাম

ভোলায় বিমানবন্দর ও ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে রাজধানীতে মানববন্ধন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ মে, ২০২৫ ৬:৩২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

আবুল কাশেম, জেলা প্রতিনিধি, ভোলা: ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে ঢাকাস্থ ভোলা ফোরামের নেতৃত্বে রাজধানীতে মানববন্ধন করেন ভোলার কয়েক হাজার বাসিন্দা।ভোলা-বরিশাল সেতু নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়ন, ভোলায় উৎপাদিত গ্যাস ব্যবহার করে জেলায় সার ও শিল্প কারখানা গড়ে তোলা, একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবি জানিয়েছেন ভোলার বাসিন্দারা।

বুধবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে তোপখানা রোডে ‘ভোলা ফোরাম’ নামের একটি সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে ভোলা ফোরাম ঢাকা’র বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। মানববন্ধন শেষে রাজপথে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এক পর্যায়ে মিছিলে বাধা দেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের সদস্যরা। পরে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টাকে ভোলাবাসীর দাবিগুলো আদায়ে স্মারকলিপি দেন।

ভোলা ফোরাম, ঢাকার সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা নিজামুল হক নাঈমের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন- ফোরামের সহকারী সেক্রেটারি মোহাম্মদ মহিবুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক ও দৌলতখান ফোরামের সভাপতি এম কামাল উদ্দিন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন সোহাগ, ছাত্র বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন রুবেল, বোরহান মাহমুদ ও কবির হোসেন নোমান প্রমুখ।

ফোরামের সহকারী সেক্রেটারি ও লালমোহন ফোরামের সভাপতি কাজী মোহাম্মদ শাহে আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- চরফ্যাশন ফোরামের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শহিদুল্লাহ, বোরহান উদ্দিন ফোরামের সভাপতি অধ্যক্ষ আব্দুস সালাম, লালমোহন ফোরামের সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম চৌধুরী, মনপুরা ফোরামের সাধারণ সম্পাদক আল মামুন নাহিদ, দৌলতখান ফোরামের সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম সোহাগ প্রমুখ।

ভোলা ফোরামের সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম বলেন, ভোলাবাসী যে দাবিগুলো নিয়ে রাজপথে নেমেছে তা কোনো আবদার নয়, এসব দাবি ভোলাবাসীর অধিকার। ভোলা জেলাকে একটি বিচ্ছিন্ন দ্বীপ হিসেবে বিবেচনা করলে চলবে না, সারা দেশের উন্নয়নের প্রয়োজনে দাবিগুলো বাস্তবায়ন জরুরি।

তিনি বলেন, অতীতের সরকার ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের নামে মুলা ঝুলিয়ে রেখেছিল, কিন্তু কাজের কাজ কিছুই করেনি। আমরা জানতে পেরেছি, ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি। অন্তর্বর্তী সরকার যদি এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ না নেয় তাহলে এটা হবে ভোলাবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা।

মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও ভোলা ফোরাম ঢাকা’র সহ-সভাপতি ড. মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ স্মারকলিপিতে যেসব দাবি জানানো হয়েছে সব দাবিই ভোলাবাসীর ন্যায্য দাবি।

প্রধান উপদেষ্টাকে দেয়া স্মারকলিপিতে ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভোলায় মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল স্থাপন, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও ভোলার গ্যাস জেলার সর্বত্র ব্যবহার নিশ্চিতকরণসহ বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়।

অন্যান্য দাবিগুলো হলো- সর্বত্র এবং সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, সার কারখানাসহ বিভিন্ন মিল কারখানা প্রতিষ্ঠা করা, নদী ভাঙ্গন রোধে টেকসই ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ, ভোলাকে পর্যটন অঞ্চল হিসেবে গড়ে তোলা, ভোলা-ঢাকা বিমান চলাচল চালুর জন্য ভোলায় একটি বিমানবন্দর স্থাপনেরও দাবী করা হয়। ছবিতে- ভোলা ফোরামের মানববন্ধন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 4 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 6 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 6 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 6 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 2 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক