admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২১ ৯:২৫ অপরাহ্ণ
ভারত বাংলাদেশে ও চীনা উপস্থিতিকে হুমকি হিসেবে দেখছে ! বাংলাদেশ ও মিয়ানমারে চীনের উপস্থিতি ভারতীয় স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে দেখছেন দেশটির সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। গতকাল শনিবার আসামের গুয়াহাটির এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এমনকি চীনের কারণে ভারতের আঞ্চলিক অখণ্ডতা এবং কৌশলগত গুরুত্বকে’ হুমকির মুখে ফেলতে পারে বলেও উল্লেখ করেন বিপিন রাওয়াত। প্রতিবেশী বাংলাদেশ ও মিয়ানমার সবচেয়ে বেশি চীনা সামরিক সহায়তা পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় কৌশলগত অবস্থানের জায়গা খুঁজছে বেইজিং।

সে জন্য আরো তিন প্রতিবেশী শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপেও বিপুল বিনিয়োগ করেছে দেশটি। ভারতীয় সামরিক বাহিনীর এই চিফ অব ডিফেন্স স্টাফ বলেন, দক্ষিণ এশিয়ায় চীনা ভূ-কৌশলগত প্রতিযোগিতার পাশাপাশি বিপুল বিনিয়োগ দেখা যাচ্ছে। নিজেদের স্বার্থের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার অনুকূল পরিবেশ সৃষ্টি করতে এমনটি করছে বেইজিং। পিটিআই জানিয়েছে, এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান উপস্থিতিকে ভারতের জন্য সর্বব্যাপী বিপদ আখ্যায়িত করে তিনি বলেন, কৌশলগত অস্থিতিশীলতা ভারতের আঞ্চলিক অখণ্ডতা এবং কৌশলগত গুরুত্বকে হুমকিতে ফেলতে পারে।
চীনা প্রভাব মোকাবেলায় প্রতিবেশী দেশগুলোর সাথে সংশ্লিষ্টতা আরো বাড়ানোর তাগিদ দিয়ে বিপিন রাওয়াত বলেন, প্রতিবেশীদের স্থায়ী বন্ধু হিসেবে থাকার কথা বলতে হবে। তাদের সঙ্গে সমান শর্তে সম্পর্ক গড়া এবং উন্নয়নে সমান অংশীদার হওয়ার বিষয়টি বোঝাতে হবে। এ ছাড়া ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ছায়া যুদ্ধ শুরু, জম্মু-কাশ্মিরে শত্রুর অস্থিতিশীলতা সৃষ্টি এবং চীন সীমান্তে উত্তেজনা তৈরি এবং তা জিয়ে রাখার অভিযোগ করেন তিনি।