admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ মে, ২০২১ ৮:৪৬ অপরাহ্ণ
ভারত করোনায় বিপর্যস্ত, কাঁপছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আতঙ্কে। ২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কাঁপছে ভারত। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এর মধ্যেই ছয়জনের মৃত্যু হয়েছে এবং কয়েক হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ বলছে, সাধারণ ঝড় থেকে এটি একটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে।
এমন সময়ে ঘূর্ণিঝড়টি আসছে, যখন ভারত করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে একটি বিপর্যয়কর পরিস্থিতি পার করছে।
দেশটিতে প্রতিদিন তিন লাখের বেশি লোক ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। প্রতিদিন দেশটিতে তিন হাজারের বেশি মৃত্যু রেকর্ড করা হচ্ছে। সোমবার মধ্যরাতে ঘূর্ণিঝড়টি গুজরাটে আঘাত হানতে পারে। এটির গতি গতে পারে ঘণ্টায় ১৬০ কিলোমিটারের বেশি। প্রবল বৃষ্টি ও তীব্র বাতাস বয়ে চলা গুজরাট ও প্রতিবেশি অঞ্চল মহারাষ্ট্র উচ্চ সতর্কাবস্থা বিরাজ করছে।
অন্তত দেড় লাখ লোককে উপকূলের নিচু এলাকা থেকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। কিন্তু এর কারণে আবার বেড়ে যাচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি।