হোম
নির্বাচিত কলাম

ভারতে হিন্দু রীতিতে বিয়ে হলো মসজিদের ভেতরে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২০ ৭:০৭ পূর্বাহ্ণ

Margie-mknewsbd

ফাইল ছবি

চেরাভাল্লির মসজিদে যখন হিন্দু রীতিতে বিয়ে হচ্ছে দক্ষিণ ভারতের কেরালায় সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল নজির স্থাপন করে একটি মুসলিম জামাত কমিটি স্থানীয় মসজিদের ভেতরেই গরিব একটি হিন্দু মেয়ের বিয়ের আয়োজন করেছে। মসজিদ প্রাঙ্গণেই সম্পূর্ণ হিন্দু রীতি-রেওয়াজ মেনে রবিবার ওই বিয়ে সম্পন্ন হয়েছে এবং জামাত কমিটি নবদম্পতিকে উপহারেও ভরিয়ে দিয়েছেন। কেরালার মুখ্যমন্ত্রী পিন্নারাই বিজয়নও সোশ্যাল মিডিয়াতে এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে ওই শহরের লোকজনকে অভিনন্দন জানিয়েছেন। প্রসঙ্গত, কেরালাই ভারতের প্রথম রাজ্য যারা সে দেশের বিতর্কিত নাগরিকত্ব আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে এবং তারা বলছে এই আইন ভারতের ধর্মনিরপেক্ষতার পরিপন্থী। কেরালার আলাপুজা জেলার একটি ছোট জনপদ চেরাভাল্লি – যেখানে বাকি রাজ্যের মতোই হিন্দু, মুসলিম ও খ্রিষ্টানদের সহাবস্থান শত শত বছর ধরে।

দক্ষিণ ভারতের কেরালায় একটি মসজিদ

দক্ষিণ ভারতের কেরালায় একটি মসজিদ

গতকাল (রবিবার) সেই চেরাভাল্লির স্থানীয় মসজিদের ভেতরেই একজন হিন্দু পুরোহিত সম্পূর্ণ শাস্ত্রীয় রীতি-নীতি মেনে বিয়ে দিলেন শরত শশী আর অঞ্জু অশোকের – আর চেরাভাল্লির শত শত মানুষ ভিড় করে এসেছিলেন সেই উৎসবে সামিল হতে। শুধু অনুষ্ঠানের আয়োজন করাই নয়, বিয়েতে প্রায় হাজারখানেক অতিথিকে খাইয়েওছে স্থানীয় মুসলিম জামাত কমিটি – স্থানীয় মালয়লাম ভাষায় যাকে বলে সাদিয়া পরিবেশন করা। চেরাভাল্লির মেয়ে, নববধূ অঞ্জুকে তারা দশ তোলা স্বর্ণও উপহার দিয়েছেন, নগদ অর্থও দিয়েছেন দুলক্ষ রুপি।অথচ এভাবে মেয়ের এত জাঁকজমক করে বিয়ে হবে, কখনও তা ভাবতেই পারেননি অঞ্জুর মা বিন্দু অশোক। তিনি বলছিলেন, “অনেক আগেই আমি স্বামীকে হারিয়েছি – তারপর খুব কষ্ট করে তিন ছেলেমেয়েকে মানুষ করেছি।

কিন্তু অঞ্জুর বিয়ে দিতে গিয়ে যখন দেখলাম হাতে একটা পয়সাও নেই, তখনই আমি শরণাপন্ন হয়েছিলাম মুসলিম জামাত কমিটির। ওরাই আমাদের সব স্বপ্ন পূর্ণ করে দিয়েছেন। কিন্তু হিন্দু রীতিতে বিয়েটাও যে মসজিদের ভেতরেই হবে, সে সিদ্ধান্ত কীভাবে নেওয়া হল? চেরাভাল্লি মুসলিম জামাত কমিটির সম্পাদক নুজুমুদিন আলুম্মুট্টিল জানাচ্ছেন, বিয়েটা যাতে ঠিকঠাক করিয়ে দেওয়া যায়, সেই আবেদন নিয়ে অঞ্জুর মা আমার বাড়িতে এসেছিলেন। তার চিঠিটা নিয়ে আমি জামাত কমিটির সামনে পেশ করি। কমিটিই তখন সিদ্ধান্ত নেয়, সব দায়িত্ব নিয়ে বিয়েটা আমরা শুধু উতরেই দেব না – হলের ভাড়া বাঁচাতে আমরা বিয়েটাও করাব মসজিদ চত্বরেই।

ভারতের নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কেরালার কোচিতে প্রতিবাদ সমাবেশ। ১লা জানুয়ারি, ২০২০

ভারতের নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কেরালার কোচিতে প্রতিবাদ সমাবেশ। ১লা জানুয়ারি, ২০২০

এই অসাধারণ বিয়ে নিয়ে চেরাভাল্লির সাধারণ মানুষরাই শুধু নন, উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রীও। ফেসবুক ও টুইটারে সেই বিয়ের ছবি পোস্ট করে কেরালার বামপন্থী সরকারের প্রধান, পিন্নারাই বিজয়ন লিখেছেন, এই ঘটনা কেরালার সামাজিক ঐক্যের এক দৃষ্টান্ত। টুইটে তিনি নবদম্পতি ও তাদের পরিবার, মসজিদ কর্তৃপক্ষ ও চেরাভাল্লির বাসিন্দাদেরও অভিনন্দন জানিয়েছেন। চেরাভাল্লির মসজিদে গতকাল যেমন রোজকার মতোই আজান দেওয়া হয়েছে, তেমনি শাস্ত্রীয় মন্ত্রোচ্চারণে হিন্দু বিবাহও সম্পাদিত হয়েছে। কেরালা সরকার যখন ভারতের নতুন নাগরিকত্ব আইনকে ‘সাম্প্রদায়িক’ বলে দাবি করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে, তখন এই ঘটনাটিকে তারা রাজ্যে ধর্মীয় সম্প্রীতির চমৎকার নিদর্শন হিসেবেই তুলে ধরতে চাইছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে ডিএনসি কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক।
আইন-বিচার 3 hours আগে

ঠাকুরগাঁও ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ জন আটক।
অপরাধ 3 hours আগে

দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর।
রংপুর 12 hours আগে

সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন।
বগুড়া 12 hours আগে

সিরাজগঞ্জে পার্কিং করা ট্রাকে আগুন দিয়েছে গভির রাতে।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার
অপরাধ 2 days আগে

রেললাইনের স্বপ্নে শাহজাদপুরে মানববন্ধন।
রাজশাহী 2 days আগে

পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার সংশ্লিষ্টতা নেই।
আইন-বিচার 2 days আগে

নাগরিক ভাবনা: প্রজাতন্ত্রের কর্মচারী,নাকি জনগণের প্রভু?
ঢাকা 2 days আগে

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক