হোম
আন্তর্জাতিক

ভারতের প্রাচীন হিন্দু শাস্ত্র মনুস্মৃতিতে সব হিন্দু নারীকে বেশ্যা বলা হয়েছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২০ ৭:৩২ পূর্বাহ্ণ

ভারতের প্রাচীন হিন্দু শাস্ত্র মনুস্মৃতিতে সব হিন্দু নারীকে বেশ্যা বলা হয়েছে-এম কে নিউজ

ফাইল ছবি

ভারতের প্রাচীন হিন্দু শাস্ত্র মনুস্মৃতিতে সব হিন্দু নারীকে বেশ্যা বলা হয়েছে। তামিল রাজনীতিবিদ থল থিরুমাভালাভানের করা এমন একটি মন্তব্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পর তামিলনাডুতে মনুস্মৃতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। মি থিরুমাভালাভানের বিরুদ্ধে পাল্টা বিক্ষোভ জানাতে গিয়ে আবার পুলিশের হাতে আটক হয়েছেন বিজেপি নেত্রী ও অভিনেত্রী খুশবু সুন্দর।

মনুস্মৃতিকে অনেকেই ভারতের হিন্দু সমাজে জাতপাতের প্রথা এবং পুরুষতান্ত্রিকতার দলিল হিসেবে দেখেন – আর নারীবাদী ও দলিত সংগঠনগুলোও এই বইটি পুড়িয়ে তাদের প্রতিবাদ জানান। বস্তুত ভারতীয় সমাজ ও রাজনীতিতে মনুস্মৃতিকে নিয়ে বিতর্ক নতুন নয় – আর এই মুহুর্তে সেটারই বহি:প্রকাশ দেখা যাচ্ছে দক্ষিণ ভারতের তামিলনাডুতে। ওই রাজ্যের দলিত সংগঠন ভিদুথালাই চিরুথাইগাল কাচ্চি বা ভিসিকে মনুস্মৃতি নিষিদ্ধ করার দাবিতে রাজ্যজুড়ে তীব্র আন্দোলন চালাচ্ছে।

ভিসিকের নেতা ও কুড্ডালোরের এমপি থল থিরুমাভালাভান এর আগে বলেছেন, মনুস্মৃতি সব হিন্দু নারীর জন্যই অবমাননাকর – কারণ সেখানে তাদের সবাইকে পতিতা বা বেশ্যার দৃষ্টিতে দেখা হয়েছে। এই মন্তব্যের জন্য ভিসিকের নেতাকে ক্ষমা চাইতে হবে, সেই দাবিতে আবার পাল্টা আন্দোলন শুরু করেছে বিজেপি। সেই আন্দোলনে অংশ নিতে গিয়ে গ্রেপ্তারও হয়েছেন সদ্য দলে যোগ দেওয়া মহিলা নেত্রী ও সাবেক ফিল্ম তারকা খুশবু সুন্দর। আর এর সূত্র ধরেই আবারও বিতর্কের কেন্দ্রে চলে এসেছে হিন্দুধর্মের প্রাচীন এই আইনগ্রন্থটি। সাম্প্রতিক অতীতে দিল্লির জেএনইউতেও ছাত্রছাত্রীরা মনুস্মৃতি পুড়িয়ে তাদের প্রতিবাদ জানিয়েছেন।

বিজেপি নেত্রী খুশবু সুন্দর তারা বলেছেন,এই বইটিতে নারীদের যেরকম নিচু নজরে দেখা হয়েছে তা কিছুতেই একটি আধুনিক প্রগতিশীল দেশে মানা সম্ভব নয়। ভারতে মনুস্মৃতির সবচেয়ে বড় সমর্থক বলে মনে করা হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএসকে, যারা ক্ষমতাসীন বিজেপির আদর্শগত অভিভাবক বলে পরিচিত। দিল্লির ঝান্ডেওয়ালাতে আরএসএস দপ্তরের সামনেও প্রায়ই মনুস্মৃতি পোড়াতে আসেন নারীবাদীরা। তারা আবার মনে করিয়ে দিচ্ছেন, ভারতীয় সংবিধানের রূপকার বাবাসাহেব আম্বেডকরও সেই ১৯২৭ সালে মনুস্মৃতি পুড়িয়েছিলেন। স্বাধীনতার পর হিন্দুরাষ্ট্রের লক্ষ্যে আরএসএসও দেশের সংবিধানের বদলে মনুস্মৃতিতেই আস্থা দেখিয়েছিল, বলছেন এমনই একজন নারীবাদী নেত্রী নীলম কবীর। এই পটভূমিতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও দার্শনিক নির্মলাংশু মুখার্জির কাছে জানতে চেয়েছিলাম, মনুস্মৃতিকে নিয়ে মূল সমস্যাটা ঠিক কোথায়?

তিনি বলছিলেন, “মনুস্মৃতি আসলে খুব অবমাননাকর একটি ডকুমেন্ট। ভারতে জাতপাত বা বর্ণভেদের লিখিত, আনুষ্ঠানিক বা প্রামাণ্য দলিল যদি কিছু থেকে থাকে – তাহলে সেটা হল এই মনুস্মৃতি। জাতপাতের প্রথাটা আগে এদেশে অস্পষ্ট ছিল। মনুস্মৃতিতেই প্রথম এটা প্রতিষ্ঠা করা হয় যে সমাজে কারা কোন জাতে থাকবে, সামাজিক অধিষ্ঠানটা কার কেমন হবে। আর এর মধ্যে নারীদের জায়গাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল – যে তারা বিয়ের আগে পিতার ও বিয়ের পর স্বামীর অধীন থাকবে, তাদের নিজস্ব ইচ্ছা-অনিচ্ছার কোনও দাম থাকবে না। ভারতে বর্ণভেদ ও ব্রাহ্মণ্যবাদের সংজ্ঞা নির্ধারণ করে দেওয়া এই মনুস্মৃতি কিন্তু মহাভারত বা বেদ-বেদান্তের মতো আদৌ অত পুরনো নয়।

আজকের ভারতে মনুস্মৃতির বক্তব্য দেশের সংবিধানবিরোধী বলেও হিন্দু ধর্মীয় নেতারা অবশ্য ব্রাহ্মণ্যবাদের হয়ে সাফাই গাইতে গিয়ে এই গ্রন্থটিকেই ব্যবহার করেন, বলছিলেন অধ্যাপক মুখার্জি। যে ধর্মীয় অনুশাসন গুলোকে সমাজে মেনে চলা হয়, তার আনুষ্ঠানিক স্বীকৃতিটা এই মনুস্মৃতিতে আছে। কাজেই ব্রাক্ষণ্যবাদের সমর্থনে যুক্তি খুঁজতে গিয়ে এই মনুস্মৃতির দিকেই হাত বাড়াতে হয়।

আম্বেডকরের মূর্তির সঙ্গে বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী। তবে আজ তো আর এটা ফর্মালি কোথাও পড়ানো হয় না, এটা দেশের সংবিধানের পরিপন্থীও বটে।কাজেই এটা নিষিদ্ধ করার দাবিটা কিছুটা অর্থহীন বলেই মনে করি। তবে এটা ব্রাহ্মণ্যবাদের একটা অনানুষ্ঠানিক, কিন্তু স্বীকৃত ডক্ট্রিন হিসেবে রয়ে গেছে। ধরুন কাঞ্চীপুরম মঠের প্রধান মোহন্ত, তিনিও সেখান থেকেই উদ্ধৃত করবেন। ফলে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আক্রমণ শানাতে গেলে মনুস্মৃতিকেই আক্রমণ করতে হবে, আম্বেডকরও ঠিক সেটাই করেছিলেন।

সামাজিক ও সাংস্কৃতিকভাবে মনুস্মৃতি আজও ভারতে বিরাট একটা সমস্যা। ঠিক যেভাবে জার্মানিতে নাৎসি ডক্ট্রিন একটা বিরাট সমস্যা, যদিও সেটা ওদেশে এখন আর কোনও সরকারি ডকুমেন্ট নয়,বলছিলেন নির্মলাংশু মুখার্জি। বহুজন সমাজ পার্টির মতো দলিত রাজনৈতিক দলও অন্য দলগুলোকে মনুস্মৃতির সমর্থক হিসেবে অভিযোগ করে বারবার মনুবাদী বলে আক্রমণ করে এসেছে। উত্তর ভারতের সেই রাজনীতির রেশ এখন নতুন করে দেখা যাচ্ছে দক্ষিণের তামিলনাডুতেও।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

মালয়েশিয়া জোহরবারুতে বৈধ কাগজ ছাড়াই স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস রত বাংলাদেশি
আন্তর্জাতিক 47 minutes আগে

তারেক রহমানের মামা সাঈদ ইস্কান্দারের ভায়রা মাসুদই  কোকোর লান্সে আঘাত
অপরাধ 12 hours আগে

সুনামগঞ্জে একটি সুইস গেটের অভাবে প্রতি বছর ৫শ একর জমির
জনদুর্ভোগ 13 hours আগে

নওগাঁর সাপাহারে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
রাজশাহী 19 hours আগে

সামনের দিনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে –
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ে চাষ হচ্ছে দক্ষিণ আমেরিকার সুপার ফুড ‌কিনোয়া
অর্থনীতি 2 days আগে

সান্তাহারে ২য় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
অপরাধ 2 days আগে

নওগাঁর সাপাহারে এক অসহায় পরিবারে জেলা পুলিশের মানবিক সহায়তা।
রাজশাহী 2 days আগে

সাভারের আলোচিত সিরিয়াল কিলার সাইকো সম্রাট হৃদরোগে মৃত্যু।
ঢাকা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক