হোম
আন্তর্জাতিক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি কোভিড ভ্যাকসিন সার্টিফিকেটে কেন ?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২১ ১২:১৯ অপরাহ্ণ

ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি কোভিড ভ্যাকসিন সার্টিফিকেটে কেন ? কোভিড-১৯ টিকা নেয়ার সার্টিফিকেটে যাতে নরেন্দ্র মোদীর ছবি না থাকে, অসন্তুষ্ট একজন নাগরিকের এই আবেদন নিয়ে আগামী সপ্তাহে শুনানি করতে যাচ্ছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার একটি আদালত। পিটার এম নামের ওই নাগরিক নতুন একটি সার্টিফিকেট চান, যেখানে নরেন্দ্র মোদীর ছবি থাকবে না। তিনি বলছেন, এটা তার মৌলিক অধিকারকে লঙ্ঘন করছে। বাষট্টি-বছর বয়সী পিটার এম একজন তথ্য অধিকার অ্যাকটিভিস্ট এবং ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টির একজন সদস্য।

আমার সার্টিফিকেটে তার ছবি দেয়ার মানে হলো তিনি নাগরিকদের ব্যক্তিগত জীবনে অনধিকার প্রবেশ করছেন। এটা অসাংবিধানিক এবং আমি সম্মানিত প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, অতি সত্বর যেন তিনি এই ভুল, লজ্জাজনক কাজ বন্ধ করেন, নিজের বাড়ি কোত্তায়াম জেলা থেকে টেলিফোনে বিবিসিকে বলেছেন পিটার এম। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ইস্যু করা টিকার সনদে, টিকা নেয়া ব্যক্তিদের ব্যক্তিগত তথ্যের পাশাপাশি নরেন্দ্র মোদীর একটি ছবি থাকে। তার সঙ্গে ইংরেজি এবং স্থানীয় ভাষায় প্রধানমন্ত্রীর দু’টি বার্তাও থাকে।

গত অগাস্ট মাসে জুনিয়র স্বাস্থ্যমন্ত্রী ভারতী প্রাভিন পাওয়ার পার্লামেন্টে বলেছেন, বড় ধরনের জনস্বার্থে’ ওই ছবি এবং উদ্ধৃতি সার্টিফিকেটে যোগ করা হয়েছে-যাতে টিকা নেয়ার পরেও মানুষজন কোভিড সংক্রান্ত নিয়মকানুন মেনে চলেন। কিন্তু পিটার এমের যুক্তি, যারা এর মধ্যেই টিকা নিয়েছেন, তারা এর উপকারিতা সম্পর্কে জানেন। ফলে তাদের কাছে এসব বার্তা দেয়ার অর্থ নেই। মি. মোদী আমাদের প্রথম প্রধানমন্ত্রী নন এবং এটাও ভারতের প্রথম টিকার কর্মসূচি না। কিন্তু কোভিড-১৯ বিরোধী প্রচারণা এবং টিকার কর্মসূচিকে এমনভাবে তুলে ধরা হচ্ছে যেন সবকিছুর কৃতিত্ব একজন ব্যক্তির, যা প্রধানমন্ত্রীর একটা প্রোপাগান্ডা অস্ত্র, বলছেন তিনি।

পিটার এম বিশেষভাবে ক্ষুব্ধ এই কারণে যে, একটি বেসরকারি হাসপাতাল থেকে টিকা নিতে তাতে অর্থ খরচ করতে হয়েছে। কারণ যেখানে বিনামূল্যে টিকা দেয়া হয়, সেসব সরকারি হাসপাতালে লম্বা লাইন লেগে ছিল। প্রতিটা টিকার জন্য আমি ৭৫০ রুপি করে দিয়েছি। তাহলে কেন আমার সার্টিফিকেটে মি. মোদীর ছবি থাকবে?

প্রশ্ন তুলেছেন তিনি। তার এসব অভিযোগের ব্যাপারে ভারতের কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে জবাব দেয়ার জন্য দু’সপ্তাহ সময় দিয়েছে কেরালা হাইকোর্ট। পিটার এমের এই পিটিশনের ব্যাপারে কাছে নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টির দুইজন মুখপাত্রের কেউ কোন মন্তব্য করতে রাজি হননি। টিকার সনদে প্রধানমন্ত্রীর ছবি থাকা নিয়ে সমালোচনা করতে শুরু করেছে রাজনৈতিক বিরোধীরাও। বিরোধী দলগুলো শাসিত কয়েকটি রাজ্যে টিকার সনদে নরেন্দ্র মোদীর ছবি সরিয়ে নিজেদের মুখ্যমন্ত্রীর ছবি দেয়া হয়েছে।

কংগ্রেসের জ্যেষ্ঠ নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ওয়াধরা মোদীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, তিনি টিকার কর্মসূচিকে ব্যক্তিগত প্রচারণায় ব্যবহার করছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও বলেছেন, তার (নরেন্দ্র মোদী) উচিত মৃত্যু সনদেও তার ছবি যুক্ত করে দেয়া। মনে করুন আমি আপনার সমর্থক নই আমি পছন্দ করছি না, কিন্তু আমাকে এটা বহন করতে হচ্ছে। কেন? মানুষের স্বাধীনতা কোথায়? একটি সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন তুলেছেন। কোভিড সার্টিফিকেটে আপনার ছবি বাধ্যতামূলক করেছেন। তাহলে এখন এটা মৃত্যু সনদেও লাগিয়ে দিন, বলেছেন মমতা ব্যানার্জী।

যেসব ভারতীয়কে বিদেশে যেতে হয়, এই ছবি তাদের জন্যও সমস্যা তৈরি করেছে। ভাইস নিউজ সম্প্রতি একটি প্রতিবেদনে বলেছেন, নরেন্দ্র মোদীকে যেসব দেশের অভিবাসন কর্মকর্তারা চেনেন না, তারা কোন কোন পর্যটকের কাছে এসব সনদ জাল বলে সন্দেহ করেছেন। পিটার এমের উদ্বেগ, যদি কোন প্রশ্ন না তুলে এই ব্যাপারটি মেনে নেয়া হয়, তাহলে হয়তো ভবিষ্যতে স্কুল আর কলেজের সার্টিফিকেটেও নরেন্দ্র মোদীর ছবি দেখা যাবে। তার এই উদ্বেগের বড় কারণটি হলো, মি. মোদীর ছবি অনেক সময় এমন সময় জায়গায় চলে যায়, যেখানে আসলে থাকার কথা নয়। যেমন সম্প্রতি সুপ্রিম কোর্টের আপত্তির পর অফিসিয়াল কোর্ট ইমেইল থেকে নরেন্দ্র মোদীর সরকারি বিজ্ঞাপনসূচক ছবি বাদ দেয়া হয়।

ছবি তোলা এবং সেলফি তোলার প্রতি প্রধানমন্ত্রীর ভালোবাসার কথা সবার জানা। সামাজিক মাধ্যমে তার অনেক ফলোয়ার রয়েছে। দেশজুড়ে তার সমাবেশগুলোয় লাখ লাখ মানুষ অংশ নিয়ে থাকে। তার সমর্থকরা বলেন, টিকার সনদে প্রধানমন্ত্রীর ছবি থাকার মধ্যে ভুল কিছু নেই, কারণ তিনি হচ্ছেন দেশের সবচেয়ে পরিচিত মুখ। মি. মোদীর শশ্রুমণ্ডিত চেহারা ভারতের শত শত বিল বোর্ড আর স্ট্রিট হোল্ডিং রয়েছে। সংবাদপত্রের পূর্ণ পাতা সরকারি বিজ্ঞাপনে তার হাসিমুখ দেখা যায়। সরকারি ওয়েবসাইটগুলোতেও তার হাসিমুখের ছবি থাকে।

সমালোচকরা বলে থাকেন, ভারতে কখনোই আত্ম-প্রচারকারী নেতাদের কমতি ছিল না। অতীতে বিজেপি এই জন্য কংগ্রেস নেতাদের সমালোচনা করেছেন। কারণ গান্ধী-নেহরু পরিবারের নামে শত শত এয়ারপোর্ট, বিশ্ববিদ্যালয়, পুরস্কার আর কল্যাণ কর্মসূচির নামকরণ করা হয়েছে। উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী, দলিত সম্প্রদায়ের আইকন, মায়াবতী নিজের স্ট্যাচু বানিয়ে আলোচিত হয়েছিলেন। তার বিরুদ্ধে ব্যক্তি পূজা উৎসাহিত করার অভিযোগও উঠেছিল। সস্তা খাবারের ক্যান্টিন, ওষুধের দোকান আর লবণের প্যাকেটে নিজের ছবি জুড়ে দিয়েছিলেন তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ারাম জয়াললিতা।

কিন্তু মি. মোদী এই আত্ম-প্রেমের বিষয়টিকে অন্য মাত্রায় নিয়ে গেছেন, বলছেন নীলাঞ্জন মুখোপাধ্যায়, সাংবাদিক এবং মি. মোদীর জীবনীকার। তিনি আরএসএসের (হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ), যারা বলে যে, ব্যক্তির চেয়ে সংগঠন বড়। কিন্তু তার ক্ষেত্রে সংগঠনের চেয়ে তিনি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন, তিনি বলছেন। আপনি যদি তার কথা লক্ষ্য করেন, তিনি কখনো বলেন না যে, আমাদের সরকার, সবসময় বলেন, আমার সরকার অথবা মোদীর সরকার। জনসম্মুখে যখন তিনি আসেন, তখন অনেক বেশি আই, আমার, নিজের ইত্যাদি শব্দের ব্যবহার হয়। গত ফেব্রুয়ারিতে তিনি এমনকি নিজের নামে একটি স্টেডিয়ামের নামকরণ করেছেন।

মি. মুখোপাধ্যায় বলছেন, মি. মোদী এই মহামারিকে নিজের প্রচারণার জন্য একটি বিশাল সুযোগ হিসাবে নিয়েছেন। যেহেতু কোভিড-১৯ থেকে সুরক্ষার একমাত্র উপায় টিকা, টিকার সনদে নিজের ছবি যুক্ত করে তিনি জনগণের উদ্ধারকর্তা হিসাবে নিজেকে দেখাতে চান, বলছেন মি. মুখোপাধ্যায়। তিনি দেবতার মানবরূপ হিসাবে নিজেকে তুলে ধরতে চান, যাতে জনগণের আস্থা আর বিশ্বাস অর্জন করতে পারে, যা পরে তার জন্য ভোটে রূপ নেবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।
আইন-বিচার 1 hour আগে

পঞ্চগড়ে চাষ হচ্ছে দক্ষিণ আমেরিকার সুপার ফুড ‌কিনোয়া
অর্থনীতি 3 hours আগে

সান্তাহারে ২য় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
অপরাধ 3 hours আগে

নওগাঁর সাপাহারে এক অসহায় পরিবারে জেলা পুলিশের মানবিক সহায়তা।
রাজশাহী 3 hours আগে

সাভারের আলোচিত সিরিয়াল কিলার সাইকো সম্রাট হৃদরোগে মৃত্যু।
ঢাকা 20 hours আগে

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষিদ্ধ।
জাতীয় 22 hours আগে

ঈদের ছুটিতে পঞ্চগড় ইকোপার্কে দর্শনার্থীদের ভিড়।
বিনোদন 1 day আগে

নওগাঁর পত্নীতলায় নজিপুর হাটে আলুর দাম কম,খাজনা নিয়ে কৃষকদের ক্ষোভ।
অর্থনীতি 2 days আগে

আদমদীঘিতে মামলা তুলে না নেয়ায় বাদীর ছোট বোনকে কুপিয়ে হত্যা
অপরাধ 2 days আগে

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাহিরপুর সীমান্তে ৩বাংলাদেশি বিজিবির হাতে আটক।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক