হোম
আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গে নারীদের যৌন হেনস্থার অভিযোগ কি ধর্মীয় মেরু করণের প্রচেষ্টা?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:৪০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম আন্তর্জাতিক নিউজ ডেক্সঃ সন্দেশখালির নারী পুরুষরা স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে পথে নেমেছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে সুন্দরবন অঞ্চলের দ্বীপ এলাকা সন্দেশখালিতে একাধিক নারী তাদের ওপরে যৌন নির্যাতনের যে অভিযোগ তুলেছেন, সেই ঘটনাকে ধর্মীয় মেরুকরণের জন্য ব্যবহার করছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। সন্দেশখালির স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখ ও তার সঙ্গীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌন হেনস্থার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার অনেক নারী। মি. শাহজাহান ও তার সঙ্গীদের বিরুদ্ধে আরও অভিযোগ উঠছে যে তারা জবরদস্তি করে গ্রামের মানুষদের চাষের জমি দখল করে নিত। মি. শাহজাহান শেখ জানুয়ারি মাসের গোড়া থেকে আলোচনায় উঠে আসেন।

জানুয়ারির গোড়ার দিকে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কথিত রেশন দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে মি. শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যায়। তবে কেন্দ্রীয় বাহিনী ও কেন্দ্রীয় তদন্ত এজেন্সির সদস্যদের ব্যাপক মারধর করে তাড়িয়ে দেয় মি. শাহজাহানের দলবল। বাড়ি থেকে পালিয়ে যান মি. শাহজাহান।এরপরে হঠাৎ করেই সপ্তাহ খানেক আগে একদল নারী মি. শাহজাহানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন।

যদিও কোন নারী মি. শেখের বিরুদ্ধে ধর্ষণ বা যৌন নির্যাতনের অভিযোগ আনেননি বলে জানাচ্ছে স্থানীয় পুলিশ। ওই ঘটনা নিয়ে বিজেপি ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে বলে শুক্রবার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। সন্দেশখালির ঘটনা নিয়ে রাজভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতা-নেত্রীরা এর আগে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও বিধানসভায় মন্তব্য করেছিলেন যে ওই সন্দেশখালি এলাকায় হিন্দু পুণরুত্থানবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের সংগঠন আছে। তবে আরএসএস বলছে ওই এলাকায় যদি তাদের জোরদার সংগঠন থাকত তাহলে এই ‘অমানবিক কাজ’ হতই না।

মিম তৈরি করে হিংসা ছড়ানোর অভিযোগঃ ভারতীয় জনতা পার্টি তাদের আনুষ্ঠানিক এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে একটি মিম পোস্ট করেছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে মিল আছে, এবং বাঙালী হিন্দুদের অনেকের কাছে সম্মাননীয় ও রামকৃষ্ণ পত্নী সারদা দেবীর খুবই পরিচিত একটি ছবির আদলে এক নারীর দুটি ছবি রয়েছে।প্রথম ছবিটিতে লেখা হয়েছে আমি মদনেরও মা হাকিমেরও মা। তার নিচে বড় করে লাল রঙে লেখা ‘মিথ্যা’।

একই মিমের দ্বিতীয় ছবিটিতে লেখা হয়েছেঃ কিন্তু ভোটের জন্য আমি অন্য দিকে তাকাই, যখন মদনের স্ত্রী হাকিম দ্বারা ধর্ষিত হয়। এর নিচে বড় করে লাল দিয়ে লেখা হয়েছে সত্যি। ঘটনাচক্রে মদন মিত্র এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তৃণমূল কংগ্রেসের অতি পরিচিত নেতা। আর এর আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ‘সারদা মা’এর সঙ্গে তুলনা করেছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র। তৃণমূল কংগ্রেসের নেত্রী ও রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলছিলেন, বিজেপি কতটা নীচে নামতে পারে ধর্মের মেরুকরণ করতে সেটা আরও একবার স্পষ্ট হয়ে গেল। মা সারদা দেবীকে নিয়ে যে টুইট করেছে, তা আমাদের অবাক করে দিয়েছে। মা সারদাকে নিয়ে সঙ্গে আমাদের নেতাদের নাম নিয়ে যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, এসব আর কতদিন চলবে? নিজেদের স্বার্থ চরিতার্থ করতে মা সারদাকেও তারা ছাড়বে না? ছি: ছি:, ধিক্কার জানাবার ভাষা নেই,” বলছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য।

যৌন নির্যাতনের অভিযোগঃ সন্দেশখালি এলাকার নারী-পুরুষদের একাংশ হঠাৎই গত সপ্তাহের শেষ দিকে লাঠি সোঁটা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন শাহজাহান শেখ আর তার কয়েকজন সঙ্গীর বিরুদ্ধে। তারা বলছেন শাহজাহান শেখ ও তার দলবল নিয়মিতভাবে যৌন নির্যাতন চালিয়েছে এলাকার নারীদের ওপরে, চাষের জমি দখল করে নিয়েছে। মি. শেখ অবশ্য জানুয়ারি মাসের গোড়ায় তার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশির সময় থেকেই নিখোঁজ রয়েছেন। পুলিশ বলছে তাদের কাছে কেউ যৌন নির্যাতন বা ধর্ষণের অভিযোগ জানান নি।

পশ্চিমবঙ্গ মহিলা কমিশন ওই অঞ্চলে তদন্তে গিয়েও কোনও যৌন নির্যাতনের ঘটনা খুঁজে পান নি বলে জানিয়েছেন। তবে সংবাদ সংস্থা এএনআইকে ওই এলাকার কয়েকজন নারী পরিচয় গোপন করে জানিয়েছেন কীভাবে যৌন নির্যাতন চালাতেন শাহজাহান শেখ ও তার সঙ্গীরা। ওরা নারী-পুরুষ নির্বিশেষে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যেত মাঝ রাতে। কারও শরীর খারাপ থাকলেও বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কাজ করাতো,” জানিয়েছেন একজন নারী।

আরেক জন নারী এএনআইকে বলেছেন, আমরা কি সম্মান ফিরে পাব? আমাদের প্রতিবেশীদের কাছে শুনতে পেতাম মাঝরাতে তাদের তুলে নিয়ে গিয়ে সকালবেলা ফেরত দিয়ে যেত। রাত বারোটায় নাকি মিটিং ডাকত। আমাকে অবশ্য ডেকে নিয়ে যায় নি। কিন্তু পার্টি অফিস পরিষ্কার করা, স্কুল পরিষ্কার করানোর কাজ করাতো। নারীদের মারধর করে হাত পা ভেঙ্গে দিয়েছে শাহজাহান শেখের দল, এমন অভিযোগও করেছেন সন্দেশখালির ওই নারীরা।

একজন নারী এএনআইকে বলেছেন, ধর্ষণের প্রমাণ দিতে আমাদের কাছে মেডিক্যাল রিপোর্ট চাওয়া হচ্ছে। গ্রামের নারীরা কী করে এগিয়ে এসে বলবে যে তারা ধর্ষণের শিকার হয়েছে? আমি ধর্ষিতা হই নি, কিন্তু অন্য নারীদের সঙ্গে এসব করা হয়েছে। আবার জোর করে চাষের জমি দখল করে নেওয়া হয়েছে বলেও অনেক নারী পুরুষ অভিযোগ করেছেন। ধর্ষণের অভিযোগ নিয়ে শাহজাহান শেখের পক্ষ থেকে কোন বক্তব্য আসেনি।

আরএসএস যোগঃ বিধানসভায় বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএস এই নারীদের দিয়ে ধর্ষণের অভিযোগ তুলিয়ে বিক্ষোভ সংগঠিত করছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি বিধানসভায় বলেছেন, ওই এলাকায় আরএসএসের সংগঠন আছে। ওখানে সাত-আট বছর আগে দাঙ্গাও হয়েছিল। ওই জায়গাটা দাঙ্গার জন্য সংবেদনশীল। সরস্বতী পুজোর দিন আমরা কড়া হাতে পরিস্থিতি সামলিয়েছি না হলে অন্য পরিকল্পনা করা হয়েছিল। সন্দেশখালির যে অঞ্চলে নারীরা বিক্ষোভ দেখিয়েছেন, সেখানে আরএসএসের সংগঠন বেশ জোরদার, এমনটাই জানাচ্ছেন অন্তত তিনজন স্থানীয় সাংবাদিক।

তবে মুখ্যমন্ত্রী গোটা ঘটনার পিছনে যে আরএসএস যোগ থাকার কথা বলছেন, সেই ব্যাপারে আরএসএসের মুখপাত্র ড. জিষ্ণু বসু পাল্টা প্রশ্ন করলেন, ওখানে যদি সঙ্ঘের খুব শক্তিশালী সংগঠন থাকত তাহলে কী এই অমানবিক কাজ করতে পারত? যে ঘটনার বর্ণনা উঠে আসছে, সেটা কোনও মানুষের সমাজে হওয়া উচিত?কোনও সভ্য সমাজে এরকম ঘটনা ঘটে? এই নারীরা নিজেদের সম্মান, পরিবারের সম্মান বিসর্জন দিয়ে যেসব ঘটনার কথা বলছেন আজকে, সেই ঘটনা যে সত্যি, সেটা তো বিভিন্ন রাজনৈতিক দলও বলছে,” বলছিলেন ড. বসু। তিনি অবশ্য মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগ সরাসরি অস্বীকার, অথবা স্বীকার কোনওটাই করেন নি। নারীদের ওপরে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে, এমন এক তৃণমূল নেতার মুরগী খামারে আগুন লাগিয়ে দেন স্থানীয় মানুষ ।

কেন্দ্রীয় মন্ত্রী, কংগ্রেস নেতাদের বাধাঃ শুক্রবার সকালে সন্দেশখালির ঘটনা সরেজমিনে খতিয়ে দেখতে সেখানে যাওয়ার চেষ্টা করেন দুই কেন্দ্রীয় মন্ত্রী সহ ছয় সদস্যের বিজেপির প্রতিনিধি দল। এলাকায় ১৪৪ ধারা জারি আছে, এই বলে বিজেপির প্রতিনিধি দলটিকে এলাকায় ঢুকতেই দেয় নি পুলিশ। সেখানে ঘণ্টা দুয়েক ধর্না দেওয়ার পরে দুই কেন্দ্রীয় মন্ত্রী, চার সংসদ সদস্য সহ বিজেপির প্রতিনিধি দলটি কলকাতায় ফিরে যায়। তারা রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখাও করেন। বিজেপির প্রতিনিধি দলটিকে সন্দেশখালির অনেকটা আগে আটকিয়ে দেওয়ার পরে কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরীও সন্দেশখালিতে যাওয়ার চেষ্টা করেছিলেন। তাকে এবং কংগ্রেস কর্মীদেরও আটকিয়ে দেয় পুলিশ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে ২য় বিভাগ ফুটবল লীগ ফ্রিডম ক্রীড়া ও সাহিত্য সংসদ
রংপুর 17 hours আগে

বোচাগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত। 
খেলাধুলা 19 hours আগে

নাগরিক ভাবনা: গর্ভধারিণী মায়ের শেষ বিদায়ের শেষ অশ্রু এবং শেষ
ঢাকা 1 day আগে

সাভার আনন্দপুর মতিনের বাড়িতে চলে পাইকারি ইয়াবা ব্যবসা।
অপরাধ 1 day আগে

আদমদীঘিতে বিএনপি দুই নেতার বিরুদ্ধে স্কুলের অর্থ আত্মসাৎ।
অপরাধ 2 days আগে

বীরগঞ্জে ইকো অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত।
রংপুর 3 days আগে

সুনামগঞ্জ চারাগাঁও সীমান্তে ইয়াবাসহ তিনজন আটক, মাদক চক্রের মূল হোতা
অপরাধ 3 days আগে

আহসানগঞ্জ রেল স্টেশনের পাশে পড়ে ছিল কলেজ অধ্যক্ষের মরদেহ।
দুর্ঘটনা 3 days আগে

সুনামগঞ্জ যাদুকাটা নদীর বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে
অপরাধ 4 days আগে

নাগরিক ভাবনা: সর্বোচ্চ আদালতের মান-মর্যাদা বনাম বিচার প্রার্থীর বাস্তবত।
নাগরিক ভাবনা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক