হোম
নির্বাচিত কলাম

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের হাতে নিহত আরো চার বাংলাদেশি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ জানুয়ারি, ২০২০ ৭:৫০ পূর্বাহ্ণ

BSF-mknewsbd

ফাইল ছবি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলি ও নির্যাতনে আরো চার বাংলাদেশি নিহত হয়েছে। গতকাল বুধবার ভোরে নওগাঁর পোরশা উপজেলার সীমান্তে গুলিতে তিনজন এবং বুধবার রাতে যশোরের শার্শা উপজেলার সীমান্তে নির্যাতনে একজন নিহত হয়। শার্শা সীমান্তে নিহত যুবক বাড়ি থেকে রাগ করে ভারতে মামার বাড়ি গিয়ে প্রাণ হারালেন। এর আগে বুধবার ভোরে লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে দুজন এবং মঙ্গলবার ভোরে পঞ্চগড় সদর উপজেলা সীমান্তে এক যুবক নিহত হয়। এ নিয়ে টানা তিন দিন সীমান্তে সাত বাংলাদেশিকে হত্যা করল বিএসএফ।

প্রতিনিধিদের পাঠানো সংবাদ। নওগাঁর পোরশা উপজেলার নিহতরা হলেন সন্দীপ কুমার (২৮), কামাল হোসেন (৩২) ও মফিজ উদ্দিন (৩৮)। উপজেলার নিতপুর সীমান্তে গতকাল ভোরে বিএসএফের গুলিতে তাঁরা মারা যান। পোরশা উপজেলার ১৬ বিজিবির হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোখলেছুর রহমান জানান, বুধবার গভীর রাতে ১৪-১৫ জনের একদল গরু ব্যবসায়ী সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে যায়। ফেরার সময় গতকাল ভোর ৬টার দিকে ভারতের ১৫৯ বিএসএফ ক্যাদারীপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় অন্যরা পালিয়ে এলেও গুলিবিদ্ধ হয়ে তিনজন মারা যান। তিনি আরো জানান, নিহতদের মধ্যে মফিজ উদ্দিনের লাশ বাংলদেশ-ভারত সীমান্তের জিরো পয়েন্টের কাছে পড়েছিল। তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। সন্দীপ ও কামাল হোসেনের লাশ ভারতের অভ্যন্তরে রয়েছে। বিএসএফ তিনজন নিহত হওয়ার কথা স্বীকার করে বিজিবিকে জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষ করে বাকি দুজনের লাশ হস্তান্তর করা হবে।

নওগাঁ ১৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর আহসান হাবিব বলেন, সীমান্তে তিন বাংলাদেশি গরু ব্যবসায়ীকে হত্যার ব্যাপারে বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে। দুই বাংলাদেশির লাশ ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেওয়া হয়। এর জবাবে তারা জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করবে।

যশোর : অন্যদিকে বুধবার রাতে বিএসএফের নির্যাতনে মারা যান যশোরের শার্শা উপজেলার হানেফ আলী খোকা (৩৫)। তিনি উপজেলার অগ্রভুলোট গ্রামের শাজাহান আলীর ছেলে। নিহত হানেফ আলীর চাচা শহিদুল ইসলাম জানান, ভারতের বর্ণবাড়িয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা বুধবার দুপুরে তাঁকে ধরে অমানসিক নির্যাতন করে। পরে রাতে তিনি মারা যান। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাঁরা এ খবর জানতে পারেন। অগ্রভুলোট বিজিবি ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার মোজাম্মেল হোসেন জানান, নিহতের বাবা শাজাহান আলী ক্যাম্পে এসে জানানোর পর বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে। স্থানীয় ইউপি সদস্য তবিবুর রহমান জানান, হানেফ আলী পারিবারিক বিবাদে দুই দিন আগে রাগ করে ভারতের মধ্যমগ্রামে তাঁর মামার বাড়ি চলে যান। বুধবার সকালে বাড়ি ফেরার পথে ভারতে বিএসএফের হাতে ধরা পড়েন। তাদের নির্যাতনের একপর্যায়ে হানেফ আলী মারা যান। তাঁর লাশ বনগাঁ হাসপাতালের মর্গে রাখা আছে।

বিজিবি কর্তৃপক্ষ বিএসএফ কর্তৃপক্ষের মাধ্যমে লাশ দেশে আনার চেষ্টা করছে বলেও তিনি জানান। টানা তিন দিন সীমান্ত হত্যাকাণ্ড : কালের কণ্ঠে প্রকাশিত সংবাদ প্রতিবেদন অনুযায়ী, এর আগে বুধবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হন। তাঁরা হলেন পূর্ব আমঝোল গ্রামের ওসমান আলীর ছেলে সুরুজ মিয়া (১৭) ও একই গ্রামের শাহজাহান আলীর ছেলে সুরুজ আলী (৩০)। এর এক দিন আগে মঙ্গলবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার মোমিনপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হন। তাঁর নাম হাসান আলী (২৫)। তিনি সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের খালপাড়া গ্রামের তবিবর রহমানের ছেলে। তাঁর পরিবার জানায়, বিএসএফ তাঁকে ধরে মাথায় গুলি করে লাশ বাংলাদেশের অংশে ফেলে যায়। গুলিতে হাসানের মগজ বের হয়ে যায়। এ ছাড়া চলতি জানুয়ারি মাসে চাঁপাইনবাবগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে আরো কয়েকটি সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহী দুর্গাপুর এসিল্যান্ড কার্যালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর
আইন-বিচার 18 hours আগে

সাভার মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সাইফুল
আইন-বিচার 20 hours আগে

দিনাজপুরে যে কোন মূল্যে মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করেই ছাড়ব-এমপি পিনাক
রংপুর 20 hours আগে

দিনাজপুরের বিরামপুরে তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং।
জনদুর্ভোগ 20 hours আগে

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে আত্মনির্ভরশীলতা ও নারীর ক্ষমতায় বিষয় মতবিনিময়
রংপুর 20 hours আগে

দিনাজপুরে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা: বাবার এক টুকরো অভিমান এবং আমার জীবনের পূর্ণতার
নাগরিক ভাবনা 2 days আগে

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট।
দুর্ঘটনা 2 days আগে

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ,গোডাউন
আইন-বিচার 3 days আগে

সুনামগঞ্জের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক