হোম
নির্বাচিত কলাম

ব্রাহ্মণবাড়িয়ায় আহমদীয়াদের মসজিদ ও বাড়িঘরে হামলা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২০ ৮:৫২ পূর্বাহ্ণ

B-Baria-attract-mknewsbd

ফাইল ছবি

২০১৩ সালে আহমদীয়া মুসলিম-বিরোধী এক সমাবেশে নিরাপত্তা বাহিনী র‍্যাবের উপস্থিতি। বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া শহরে মঙ্গলবার আহমদীয়া জামাতের বার্ষিক জলসা চলার সময় তাদের একটি মসজিদে এবং আশেপাশের বাড়িঘরে হামলা চালানো হয়েছে।সেখানকার আহমদীয়া সম্প্রদায়ের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার শহরের কান্দিপাড়া এলাকায় তাদের দুদিনব্যাপী বার্ষিক জলসা শুরু হয়।এর অংশ হিসেবে সন্ধ্যায় শিশুদের একটি অনুষ্ঠান চলার সময় হঠাৎ করে আহমদীয়াদের মসজিদ বায়তুল ওয়াহেদে হামলা চালানো হয়।ব্রাহ্মণবাড়িয়া জেলার আহমদীয়া মুসলিম জামাতের নায়েবে আমির মোঃ মনজুর হোসেন বিবিসি বাংলাকে বলেছেন, অনুষ্ঠান চলার মধ্যে হঠাৎই শুনতে পেলাম স্লোগান দিয়ে একটি মিছিল নিয়ে অনেক মানুষ একেবারে আমাদের মসজিদের গেটের ভেতর ঢুকে পড়েছে। আমাদের ছেলেরা গেট আটকে দিলে তারা একদিকে গেট ভাঙ্গার চেষ্টা করতে থাকে, অন্যদিকে বৃষ্টির মত ঢিল ছুড়তে থাকে। আমাদের তিনতলা মসজিদটির সব কাঁচ ভেঙে গেছে, একটি মাইক্রোবাস এবং একটি এয়ারকন্ডিশনার চুরমার হয়ে গেছে। হামলা ও সংঘর্ষে আহত কয়েকজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

২০১৩ সালে আহমদীয়া মুসলিম-বিরোধী এক সমাবেশে নিরাপত্তা বাহিনী র‍্যাবের উপস্থিতি।

২০১৩ সালে আহমদীয়া মুসলিম-বিরোধী এক সমাবেশে নিরাপত্তা বাহিনী র‍্যাবের উপস্থিতি।

আহমদীয়াদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছে খতমে নবুয়ত। ২০০৪ সালে ঢাকায় তাদের এক সমাবেশ। রাত সাড়ে নয়টার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত থেকেই ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন জানিয়েছেন, স্থানীয় কওমি মাদ্রাসা এবং আহমদীয়া মুসলিম সম্প্রদায়ের মধ্যে কয়েক বছর আগে থেকে উত্তেজনা চলছিল। আহমদীয়া এবং কওমি মাদ্রাসার লোকেদের মধ্যে কয়েক বছর ধরে বিরোধ চলছে। ওখানে কওমি মাদ্রাসার পাশেই আহমদীয়া সম্প্রদায়ের লোকেদের মসজিদ ও বাড়িঘর। এ ঘটনা নিয়ে দুই পক্ষ দুই রকম বক্তব্য দিয়েছে, কিন্তু আমরা শুরু থেকেই ঘটনাটিকে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নিয়েছি। কান্দিপাড়ায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে বলে পুলিশ দাবি করেছে। মিঃ হোসেন জানিয়েছেন, দুই পক্ষকে নিয়ে আজ বৈঠক করেছেন তারা। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কান্দিপাড়ায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে, বিশেষ করে আহমদীয়া জামাতের মানুষেরা যে এলাকায় বাস করেন সেখানে। কান্দিপাড়ার একজন নারী বলছেন, গত রাতের পর থেকে পরিবারের সদস্যদের কেউই বাড়ির বাইরে বেরুতে পারেনি। কাল রাতে ওদের (হামলাকারী) ইট এবং ঢিলে আমার বাড়ির টিনের চাল বাঁকা হয়ে গেছে। বাড়ির বেড়া সব ভেঙে ফেলছে। রাত থেকে আমার দেবর, ছেলে এবং মেয়ের জামাই কেউ ভয়ে বাড়ি থেকে বের হতে পারে নাই। আজকে সারাদিন ধরে বাড়ির চারপাশে তারা ঘুরতেছে, মাঝেমধ্যে ঢিল মারতেছে। আমরা ভয়ের মধ্যে আছি।

২০১৫ সালে রাজশাহীতে আহমদীয়াদের একটি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণের পর স্থানীয় লোকজনের ভিড়।

২০১৫ সালে রাজশাহীতে আহমদীয়াদের একটি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণের পর স্থানীয় লোকজনের ভিড়।

কান্দিপাড়ায় প্রায় পৌনে তিনশ আহমদীয়া পরিবার বাস করে। স্থানীয়রা জানিয়েছেন, আহমদীয়া সম্প্রদায়ের লোকেরা শহরের মূল সমাজ থেকে কিছুটা বিচ্ছিন্নভাবে বসবাস করেন। বাংলাদেশে গত কয়েক দশকে বিভিন্ন জেলায় হামলা ও সামাজিক নিগ্রহের শিকার হয়েছেন আহমদীয়া সম্প্রদায়ের লোকেরা। সুন্নি মতাদর্শে বিশ্বাসী কিছু সংগঠন আহমদীয়াদের অমুসলিম ঘোষণা করার দাবি করে আসছে। কিন্তু অধিকার কর্মীরা মনে করেন, সংখ্যায় যত কমই হোন, আহমদীয়াদের নিরাপত্তা দেবার দায়িত্ব রাষ্ট্রের।মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেন, শুধু আইন করলেই হবে না। তবে এখনো দেরি হয়ে যায়নি, সরকারের উচিত এরা (আহমদীয়া) যেহেতু সংখ্যায় এত কম, এদের সাংগঠনিক শক্তি এত কম এবং যারা এদের ওপর হামলা চালায়, তারা নানাভাবে রাষ্ট্রের সমর্থন পাচ্ছে, সেই প্রশ্রয়টা বন্ধ করে আহমদীয়ারা যাতে কোন ধরনের হামলার শিকার না হয়, সেটা নিশ্চিত করা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন ও সমাবেশ
আইন-বিচার 2 minutes আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অবসর জনিত বিদায় সংবর্ধনা।
রংপুর 4 hours আগে

দিনাজপুর রেলওয়ে স্টেশনের জায়গায় অবৈধ দোকান ও দখলদারদের উচ্ছেদ অভিযান।
জনদুর্ভোগ 4 hours আগে

পঞ্চগড়ের ২টি চোরাই গরু উদ্ধারসহ একজনকে আটক করেছে পুলিশ।
অপরাধ 5 hours আগে

সান্তাহারে বিএনপি নেতাকে হত্যা চেষ্টায় ১৩ জনের নামে মামলা।
আইন-বিচার 6 hours আগে

টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার ও জেল-জরিমানা।
আইন-বিচার 15 hours আগে

শ্রমিক সংকট দিনাজপুর বিরামপুরে মাঠের পাকা বোরো ধান কর্তন করতে
অর্থনীতি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে স্বাস্থ্যখাত উন্নয়নে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন কীটনাশক কোম্পানির কর্মকর্তা। 
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক