হোম
নির্বাচিত কলাম

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করা সেই তরুণীর বিয়ে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ জুন, ২০২২ ৩:২৮ অপরাহ্ণ

ফাইল ছবি

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করা সেই তরুণীর অবশেষে বিয়ে সম্পন্ন হয়েছে।ওই তরুণীর নাম চৈতি বিশ্বাস (২০)। তিনি উপজেলার যদুনন্দী ইউনিয়নের গুপিনাথপুর গ্রামের সুমন বিশ্বাসের মেয়ে। তারা ২ বোন ও ১ ভাই। শুক্রবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে তাদের বিয়ে হয়।

স্থানীয়রা জানান, উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগন্নাথদি গ্রামের শুনীল মিত্রের ছেলে সুমন মিত্রের (২৭) সঙ্গে পাশ্ববর্তী গুপিনাথপুর গ্রামের চৈতি বিশ্বাসের প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি সুমন মিত্রের বিয়ের জন্য বিভিন্ন স্থানে পাত্রী দেখা শুরু করে পরিবার। পাত্রী দেখার খবর পেয়ে শুক্রবার সকাল থেকে প্রেমিক সুমনের বাড়িতে ওই তরুণী বিয়ের দাবিতে অনশন শুরু করেন। অবস্থান কর্মসূচির পর স্থানীয় মাতুব্বররা রাতেই বিয়ের আয়োজন করেন। স্থানীয় আওয়ামীলীগ নেতা ও গুপিনাথপুর গ্রামের বাসিন্দা অমর কুমার বিশ্বাস বলেন,ওই মেয়েটি সকাল থেকে বিয়ের দাবীতে ছেলের বাড়িতে অবস্থান করেন। পরে মেয়ের সাথে কথা বলে জানাযায় তার সাথে ছেলেটার শারিরীক সম্পর্ক হয়েছে। এছাড়া এসংক্রান্ত বেশ কিছু ডকুমেন্টস স্থানীয় মাতুব্বরদের দিয়েছেন মেয়েটি। পরে স্থানীয় মাতুব্বররা বসে সিদ্ধান্ত নিয়ে রাতেই বিয়ের আয়োজন করা হয়।

সুমন মিত্রের বাড়িতে অবস্থানরত ওই তরুণী চৈতি বিশ্বাস নিজেই এর সত্যতা নিশ্চিত করে বলেন, সুমনের সঙ্গে আমার প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলছে। প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ের আশ্বাসে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কও হয়েছে। আমার কাছে ছবিসহ বিভিন্ন ডকুমেন্টস ছিলো। স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা সবকিছু যাচাই-বাছাই করে দুই পরিবারের সম্মতিতে পরে রাতেই বিয়ে আয়োজন করা হয়। এ বিষয়ে যদুনন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল রব বলেন, মেয়েটির অনশন শুরুর বিষয়টি জানতে পেরে দুই পরিবার ও এলাকাবাসীর সম্মতিতে রাতেই সামাজিকভাবে বিয়ের আয়োজন করা হয় এবং সুন্দরভাবে সম্পন্ন হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে আবাসন ভাঙছে পুকুরপাড় হুমকিতে ২৫টি পরিবার।
জনদুর্ভোগ 7 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর মাঠে মিলল বৃদ্ধের মরদেহ।
দুর্ঘটনা 8 hours আগে

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ভূয়া কেমিস্ট পরিচয়ে প্রতারণার অভিযোগ।
আইন-বিচার 9 hours আগে

কুড়িগ্রামের দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া
ধর্ম ও ইসলাম 1 day আগে

সিরাজগঞ্জে চরমপন্থীদের তথ্যেই মিলল অস্ত্রভান্ডার ১০৩ আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড
আইন-বিচার 1 day আগে

সাভারে পঞ্চম দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ,বিজিবি মোতায়েন।
ঢাকা 2 days আগে

পঞ্চগড়ে শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দখলের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে এক ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আটক।
আইন-বিচার 2 days আগে

সান্তাহারে বিসমিল্লাহ হোটেলের মুরগির চাপ ও গ্রিল খেয়ে পাঁচজন হাসপাতালে।
দুর্ঘটনা 3 days আগে

আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক