admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২০ ৮:০৯ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ সিঙ্গাপুরে বিশ্বের প্রথম ফেসিয়াল ভেরিফিকেশন পদ্ধতি চালু হয়েছে।এখন থেকে সিঙ্গাপুরে কোনো ব্যক্তিকে শনাক্ত করতে সরকারি ও বেসরকারি উভয় খাতেই ফেসিয়াল ভেরিফিকেশন পদ্ধতি চালু করতে যাচ্ছে সিঙ্গাপুর। দেশটির সরকারি প্রযুক্তি সংস্থা জানিয়েছে, এই পদ্ধতি দেশটির ডিজিটাল অর্থনীতির মৌলিক কাঠামো হিসেবে কাজ করবে বলে।
এই প্রযুক্তির সরবরাহকারী যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান আইপ্রভর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এন্ড্রু বাড বলেন, এটা শুধু ব্যক্তিকে শনাক্তই করবে না সেই সঙ্গে ব্যক্তির সত্যিকার উপস্থিতিও যাচাই করবে।
এখানে ছবি, ভিডিও বা অন্য কিছু ব্যবহার করে আপনার উপস্থিতি নিশ্চিত করার কোনো সুযোগ থাকবে না। যা ব্যক্তির স্বার্থ ও নিরাপত্তাকে সুরক্ষিত করবে। ইতোমধ্যে একটি ব্যাংকে এই পদ্ধতির পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। এখন থেকে এই পদ্ধতিটি দেশটির জাতীয় ডিজিটাল শনাক্তকরণ কর্মসূচি সাইনপাস ও অ্যালাউস অ্যাক্সেস’র সঙ্গে সমন্বয় করে কার্যকর করা হবে।