ডাঃ নুরল হক || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৫ ৬:১২ অপরাহ্ণ
১৭ জুলাই সারা দেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘২৪-এর রঙ্গে’ গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । প্রতিযোগিতায় বিরামপুরের ৭ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
প্রথম হয়েছে বিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়, বিরামপুর আদর্শ হাইস্কুল দ্বিতীয় স্থান এবং বিরামপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করে।এছাড়াও প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়, টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, দিওড় শৌলা উচ্চ বিদ্যালয়, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী এবং একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম সহ অনেকে।
প্রথম স্থান অধিকারী বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, “এ অর্জন শুধু আমাদের বিদ্যালয়ের নয়, এটি বিরামপুরের সুনামের অংশ।এদিকে কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকার করে বিরামপুর সরকারি কলেজ। আগামী ২০ জুলাই দিনাজপুরে অংশগ্রহণ করবে।