হোম
নির্বাচিত কলাম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাজধানীর থানায় থানায় এই বিক্ষোভ হবে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২০ ৮:২১ পূর্বাহ্ণ

BNP-mknewsbd

ফাইল ছবি

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে রাজধানীতে বিএনপি রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করলেও জনজীবনে এর কোনো প্রভাব পড়েনি। পুরো নগরীতে যান চলাচল ছিল স্বাভাবিক। অন্য দিনের তুলনায় যান চলাচল একটু কম ছিল। এ কারণে নগরীতে তেমন যানজটের সৃষ্টি হয়নি। হরতালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি। তবে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা সড়ক অবরোধ করে স্স্নোগান দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল বিক্ষোভ-মিছিল এবং পিকেটিং করেছে। পরে পুলিশের বাধায় সেটিও ছত্রভঙ্গ হয়ে যায়। সবমিলে বিএনপির এই হরতাল ছিল শান্তিপূর্ণ।

হরতাল পালন শেষে বিকালে এক সংবাদ সম্মেলনে বিক্ষোভ-সমাবেশের কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর থানায় থানায় এই বিক্ষোভ হবে। মির্জা বলেন, আমরা হরতাল আহ্বান করেছিলাম ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে যে প্রহসন করা হয়েছে, তামাশা করা হয়েছে তার প্রতিবাদে, নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে। আমরা সিটি করপোরেশন নির্বাচনের ফল বাতিল, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৪ ফেব্রম্নয়ারি ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি পালন করব। বিএনপি মহাসচিব বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে ভোট কারচুপি, জালিয়াতি, ত্রাস সৃষ্টি, এজেন্টদের বের করে দেওয়া, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ঘটনার তথ্যপ্রমাণ আগামীকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে তুলে ধরবেন ধানের শীষের দুই প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। হরতালে সমর্থনে ঢাকার বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মীরা পিকেটিং করার সময় তিন থেকে চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে উলেস্নখ করে তাদের মুক্তির দাবিও জানান তিনি। স্বল্প সময়ের নোটিশে হরতাল সফলভাবে পালনের জন্য ঢাকাবাসীকে অভিনন্দনও জানান বিএনপি মহাসচিব।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপির ঢাকা উত্তর ও দক্ষিণে ধানের শীষের দুই মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া দলের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শামা ওবায়েদ, আজিজুল বারী হেলাল, আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, হারুনুর রশীদ, শফিউল বারী বাবু, সুলতান সালাউদ্দিন টুকু, মোরতাজুল করীম বাদরু, আনোয়ার হোসেন, সুলতানা আহমেদ, আবুল কালাম আজাদ, ইকবাল হোসেন শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন। সকালে হরতালের সমর্থনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ২০-৩০ জন নেতাকর্মী সকাল ৬টা থেকে বিএনপির কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মীর সংখ্যা বাড়তে থাকে। রিজভী সকালে সাংবাদিকদের বলেন, সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমের মাধ্যমে যে ভোট জালিয়াতি হয়ে গেল তার প্রতিবাদ জানাতেই আমাদের এ কর্মসূচি। আমাদের নেত্রী এদেশের ১৬ কোটি মানুষের জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সরকার আটক করে রেখেছে। আগামী ৮ ফেব্রম্নয়ারি এই অন্যায়ের দুই বছর পূর্ণ হবে। আমরা এরও প্রতিবাদ করছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল সাড়ে ৯টায় নয়াপল্টনে আসেন। তার সঙ্গে কার্যালয়ের ভেতরে ছিলেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, তাইফুল ইসলাম টিপু ও বেলাল আহমেদসহ অফিস কর্মীরা।

বেলা ১১টায় নয়াপল্টনে আসেন দক্ষিণ সিটিতে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। তিনি এসেই বিক্ষোভরত নেতাকর্মীদের মধ্যে বসে যান। অনেকে তাকে পেছনে নেতাদের সঙ্গে চেয়ারে বসতে বললেও তিনি বসেননি। কর্মীদের পাশে বসে নিজেই স্স্নোগানের নেতৃত্ব দেন। তার সঙ্গে শতাধিক নেতাকর্মী ফুটপাতে বসে বিক্ষোভ করেছে। তারা ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, আজকের হরতাল, চলছে, চলবে, দাবি আদায়ের হরতাল চলছে চলবে, ভোট চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর, সংগ্রাম, সংগ্রাম, রাজপথে সংগ্রাম চলছে, চলবে, প্রহসনের নির্বাচন মানি না, মানব না ইত্যাদি স্স্নোগান দেয়। ১২টার কিছু আগে মতিঝিলের সহকারী পুলিশ কমিশনার জাহিদুর রহমান সোহাগ এসে তাদের ফুটপাত থেকে তুলে দেন। তিনি বিএনপি নেতাদের বলেন, আপনারা ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি করতে পারবেন। আপনাদের কর্মসূচিতে বাধা সৃষ্টি হচ্ছে। বেলা ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভরত ঢাকা দক্ষিণের প্রার্থী ইশরাকসহ নেতাকর্মীদের পুলিশ তুলে দেয়। বেলা ২টায় আবার তারা সেখানে সমবেত হয়ে হরতালের সমর্থনে নানা স্স্নোগান দিতে থাকেন। ঢাকা উত্তরের প্রার্থী তাবিথ আউয়ালও এসে তাতে অংশ নেন। তিনি দাঁড়িয়ে করতালি দিয়ে স্স্নেস্নাগানে অংশ নেন। নেতাকর্মীদের সঙ্গে বসে স্স্নোগানের নেতৃত্ব দেন ইশরাক। সেখানে ইশরাক বলেন, ‘সিটি নির্বাচন হয়নি, এটা নির্বাচনের নামে তামাশা হয়েছে। ভোট কারচুপির প্রতিবাদের ভাষা হিসেবে জনগণ হরতালকে বেছে নিয়েছে। তাবিথ বলেন, এই মুহূর্তে আমরা জনগণের পক্ষে দাঁড়িয়ে আছি, জনগণের সাথে দাঁড়িয়ে আছি। জনগণ দাবি তুলেছে যে, উনাদের পক্ষে এবং উনারা এই নির্বাচনের প্রক্রিয়াতে সন্তুষ্ট না। এর প্রতিবাদে হরতাল হচ্ছে।

এ সময় ফুটপাতে বসা শতাধিক নেতাকর্মীর সঙ্গে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত, নিপুণ রায় চৌধুরী, শফিউল বারী বাবু, সুলতান সালাউদ্দিন টুকু ও সুলতানা আহমেদ। এ দিকে হরতালে ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির ডাকা হরতালে নগরীর সব কিছুই ছিল অন্যান্য স্বাভাবিক দিনের মতোই। সকাল থেকে নগরীতে গণপরিবহণ চলেছে, অফিসগামীরা স্বাভাবিকভাবেই অফিসে গিয়েছেন। কোথাও কোথাও যানজটেরও সৃষ্টি হয়েছে। হরতালের কারণে সাধারণ মানুষের কোনো ভোগান্তির সৃষ্টি হয়নি। বিএনপির ডাকা হরতালে নগরীর বিভিন্ন এলাকায় তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়াতে নয়াপল্টনে বিএনপির কার্যালয় ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন ছিল। বিভিন্ন এলাকায় তলস্নাশিও করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের মতিঝিল বিভাগের ডিসি জামিল হাসান জানান, সবকিছু স্বাভাবিক গতিতে চলেছে। যানবাহন চলেছে অন্যান্য দিনের মতো। পুরো মতিঝিল এলাকা আমি গাড়িতে ঘুরে দেখেছি। এখানে হরতালের কোনো প্রভাব ছিল না। পুলিশ সতর্ক ছিল। এ কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রসঙ্গত, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রোববার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ সময় ঢাকাবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানান।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহী দুর্গাপুর এসিল্যান্ড কার্যালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর
আইন-বিচার 18 hours আগে

সাভার মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সাইফুল
আইন-বিচার 20 hours আগে

দিনাজপুরে যে কোন মূল্যে মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করেই ছাড়ব-এমপি পিনাক
রংপুর 20 hours আগে

দিনাজপুরের বিরামপুরে তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং।
জনদুর্ভোগ 20 hours আগে

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে আত্মনির্ভরশীলতা ও নারীর ক্ষমতায় বিষয় মতবিনিময়
রংপুর 20 hours আগে

দিনাজপুরে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা: বাবার এক টুকরো অভিমান এবং আমার জীবনের পূর্ণতার
নাগরিক ভাবনা 2 days আগে

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট।
দুর্ঘটনা 2 days আগে

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ,গোডাউন
আইন-বিচার 3 days আগে

সুনামগঞ্জের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক