শামসুল আলম,বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ণ
দিনাজপুরের বোচাগঞ্জে জুলাই পদযাত্রার পথসভায় এনসিপির উত্তারাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আমরা এনসিপি, বিএনপি, জামাত যে যেই দল করি না কেন সবার আগে আমাদেরকে মানুষের পক্ষে দাড়াতে হবে। মানুষের প্রতি অন্যায় বন্ধ করতে হবে। থানায়সহ সকল সরকারী দপ্তরে দলমত নির্বিশেষে মানুষ যেন হয়রানী ছাড়া বিনা পয়সায় সকল ধরনের সুযোগ সুবিধা পায় সেটা নিশ্চত করতে হবে।
আমরা বিএনপিকে বলতে চাই। আওয়ামীলীগ অন্যায় করেছিল, অপকর্ম করেছিল, গণহত্যা করেছিল তার শাস্তি তারা পাচ্ছে। আগামীতেও পাবে। আপনারা নতুন করে ক্ষমতায় এসেছেন আপনারাও যদি একই কাজ করেন তাহলে আপনাদের পরিণতি আওয়ামীলীগের চেয়েও খারাপ হবে। গত ১৮ জুলাই শনিবার রাত ৯টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার স্কুল রোডস্থ রবিন্দ্র নজরুল মঞ্চে উপজেলা এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রার পথসভায় তিনি একথাগুলো বলেন। উপজেলা এনসিপির মুখ্য সংগঠক এম.এ তাফসীর হাসান এর সভাপতিত্বে এবং দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্র ফয়সাল মোস্তাক এর সঞ্চাচালনায় অনুষ্ঠিত পথসভায় এনসিপির সদস্য সচিব এমপি আকতার হোসেন বলেন, আমাদের এই বাংলাদেশে একবার এক দলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করা হয়েছিল।
স্থানীয় সরকারে নিজ দলীয় প্রশাসক বসানোর মাধ্যমে বিএনপি দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার পায়তারা করছে। এনপিসিনেতা নাসীর উদ্দীন পাটোয়ারী বলেন, ২০২৬ এর নির্বাচনে দেশের ৭০ পার্সেন্ট মানুষ শহীদ আবু সাইদ ও ওসমান হাদী হত্যার বিচারসহ সকল হত্যাকান্ডের বিচারের আশায় সংস্কারের পক্ষে রায় দিয়েছে। অথচ বর্তমান বিএনপি সরকার দেশের মানুষের মতামতকে উপেক্ষা করে গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে।
এছাড়া পথসভায় এনসিপির যুগ্ম আহবায়ক এমপি ডাঃ আতিক মুজাহিদ, এনসিপি কেন্দ্রীয় নেতা ডঃ আব্দুল আহাদ, গোলাম মর্তুজা সেলিমসহ দিনাজপুর, কাহারোল, বিরল ও বোচাগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বক্তব্য রাখেন।