হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে স্কুলে যৌন শিক্ষা বা প্রজনন স্বাস্থ্য বিষয় পড়ানোর জন্য সহায়ক পরিবেশ কতোটা আছে?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২২ ১:২৩ অপরাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশে স্কুলে যৌন শিক্ষা বা প্রজনন স্বাস্থ্য বিষয় পড়ানোর জন্য সহায়ক পরিবেশ কতোটা আছে ? বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতর স্কুলে যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা চালু করার বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছে, সেটা বড় চ্যালেঞ্জের মুখে আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর কারণ হিসেবে তারা বলছেন, বাংলাদেশে এখনও যৌন বা প্রজনন স্বাস্থ্য বিষয়ে খোলাখুলি কথা বলার বিষয়ে সংকোচ দেখা যায়। এর আগেও দেখা গিয়েছে বয়ঃসন্ধীকালীন পরিবর্তন বিষয়ক অধ্যায়গুলো শিক্ষকরা বেশিরভাগ ক্ষেত্রেই এড়িয়ে যান। এমন পরিস্থিতিতে নতুন এই পাঠ্যক্রম সংযুক্তির বিষয়টি কতোটা সফল হতে পারে, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে।

মেয়েদের স্কুলেও অনীহাঃ ঢাকার বাসিন্দা অনন্যা আহমেদ যখন স্কুলে পড়তেন তখন তার একটি পাঠ্যবইয়ে বয়ঃসন্ধীকালীন পরিবর্তন ও সচেতনতা বিষয়ক অধ্যায় থাকলেও সেটি তাকে বা তার সহপাঠীদের কাউকেই পড়ানো হয়নি। তিনি জানান, ঢাকার একটা নামকরা স্কুলেই পড়েছি। সেখানকার টিচাররা এসব চ্যাপ্টার নিয়ে আলোচনা তো দূরে থাক, কোন ক্লাসই নেয়নি।
ওটা মেয়েদের স্কুল ছিল, তারপরও স্কিপ করেছে। টিচার বলেছিলেন বাসায় পড়ে নিতে।

বাংলাদেশের স্কুলগুলোর বাস্তবতা যখন এমন এরিমধ্যে সিদ্ধান্ত হয়েছে যে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণীর পাঠ্যবইয়ে যৌন ও প্রজনন স্বাস্থ্যের পাঠ যুক্ত করা হবে। সংকোচ ভাঙ্গবে কী করে? বাংলাদেশে সামাজিকভাবে এই বিষয়গুলো নিয়ে খোলাখুলি আলোচনা করতে দেখা যায় না। এমনকি যৌন সমস্যা নিয়ে চিকিৎসকের সাথে কথা বলতেও অনেক সংকোচ বোধ করেন। এ কারণে সমাজে ভ্রান্ত ধারণাগুলো দানা বাধার সুযোগ তৈরি হয় বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের শিক্ষক ড. মইনুল ইসলাম।

জেন্ডার সংবেদনশীল শিক্ষাঃ এ বিষয়ে পাঠদানকে সব মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে জেন্ডার সংবেদনশীল করতে দীর্ঘদিন ধরে কাজ চলছে বলে জানিয়েছেন । অধিদফতরের প্রশিক্ষণ বিভাগের পরিচালক প্রবীর কুমার ভট্টাচার্য। এরিমধ্যে আড়াইশ স্কুল ও ৫০টি মাদ্রাসায় পাঠদান কার্যক্রমের সাথে যারা যুক্ত তাদের সবাইকে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে তিনি জানান। আগামী বছরের মধ্যেই প্রশিক্ষণ কার্যক্রম প্রতিটি স্কুলে ছড়িয়ে দেয়া হবে বলে তিনি আশা করছেন। আগে শুধু বইয়ের মধ্যেই শুধু একটা দুটো চ্যাপ্টারে বিষয়গুলো পড়ানো হতো। কিন্তু এবারে আমরা শিক্ষক এবং অভিভাবকদের সচেতন করে তুলতে কাজ করছি, তিনি বলেন।

পাঁচটি জেলার শহুরে স্কুল আবার প্রান্তিক অঞ্চলের স্কুল, মাদ্রাসা সব জায়গায় এই কর্মসূচি চালানো হয়েছে। সেখানে বেশ ভালো ফল পেয়েছি বলেই, এবার আমার সিরিয়াসলি এগোচ্ছি। এই কর্মসূচির আওতায় প্রথমে প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হবে এবং শ্রেণী শিক্ষকরা প্রশিক্ষণ পাবেন। সেখানে এই শিখন পদ্ধতি কিভাবে পরিচালিত হবে, যৌন ও প্রজননস্বাস্থ্য বিষয়ে জানা এবং সেটা পড়ানো কেন জরুরি, সে বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

অভিভাবকদের সাথে মত বিনিময়ের মাধ্যমে এই শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝানো হবে বলে তিনি জানান।
সেই সাথে প্রতিটি স্কুলে বয়ঃসন্ধি ক্লাব করা হবে, যেখানে বিভিন্ন খেলার মাধ্যমে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে ধারণা নিতে পারবে শিক্ষার্থীরা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের তথ্যমতে, বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের প্রায় ২১ হাজার স্কুলে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে এক কোটিরও বেশি শিক্ষার্থী আছে। এই শিক্ষার্থীদের বয়স অনুযায়ী যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পাঠ সঠিকভাবে দিলে এবং শিখন পদ্ধতি নিয়মিত মনিটর করলে এই শিক্ষার মূল উদ্দেশ্য অর্জন করা সফল হবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 7 minutes আগে

বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠলে তাদের পরিণতি আমীলীগের চেয়েও খারাপ হবে
রংপুর 4 hours আগে

সুনামগঞ্জে ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ।
আইন-বিচার 12 hours আগে

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 19 hours আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 1 day আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 1 day আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 1 day আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক