হোম
তথ্য ও প্রযুক্তি

বাংলাদেশে মোবাইল ইন্টারনেট প্যাকেজ নিয়ে সুখবর

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৪ ১২:৫৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম আই টি ডেক্স: বাংলাদেশে মোবাইল ইন্টারনেট প্যাকেজ নিয়ে সুখবর আবারও চালু হবে ৩ দিন মেয়াদি মোবাইল ইন্টারনেট প্যাকেজ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, গ্রাহকদের পছন্দের সব ডাটা প্যাকেজ পুনর্বহালে এরইমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেয়া হয়েছে।

সেই মোতাবেক কাজ শুরু করেছে কমিশন। যদিও সেই সময় খোদ বিটিআরসির জরিপেই উঠে আসে প্রায় ৭০ শতাংশ গ্রাহক ব্যবহার করেন তিনদিনের ডাটা প্যাকেজ। তাই নতুন নির্দেশনা নিয়ে তীব্র আপত্তি তোলেন গ্রাহক ও মোবাইল অপারেটররা, যদিও তা ধোপে টেকেনি।

নতুন ডাটা প্যাকেজ চালুর পর অক্টোবর থেকে জানুয়ারি- টানা চার মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমে যায় প্রায় ৩১ লাখ। শাকিল হোসেন নামের একজন গ্রাহক বলেন, এতো বেশি টাকা দিয়ে একবারে এতো ইন্টারনেট প্রয়োজন পড়ে না। সাধারণত বাসাবাড়িতে থাকলে এই মোবাইল ডাটার প্রয়োজন পড়ে না। তাই অতিরিক্ত টাকা দিয়ে মোবাইল ডাটা আর কেনা হয় না।

এ ব্যাপারে ইয়াশফি নামের বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক শিক্ষার্থী বলেন, একবারে এতো বেশি পরিমাণ ডাটা শিক্ষার্থীদের প্রয়োজন হয় না। এক্ষেত্রে প্রয়োজনে অল্প পরিমাণ ডাটা কিনতেই পছন্দ করে সবাই। যখন প্রয়োজন পড়বে, তখন কেনা হয় এইসব ডাটা। ১৫ দিনের জন্য বা ১ মাসের জন্য পুরো ডাটা কিনতে বাধ্য করার কোনো যৌক্তিকতা দেখছি না। এদিকে, কমেছে মোবাইল অপারেটরদের আয়ও। ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল-জুনে জিপি, রবি ও বাংলা লিংকের বিক্রীত সেবার আয় ছিল ৭ হাজার ৯৯৩ কোটি টাকা। সেইসঙ্গে প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ২৩ শতাংশ। চতুর্থ প্রান্তিক অর্থাৎ অক্টোবর-ডিসেম্বরে আয় বাড়লেও, প্রবৃদ্ধির হার ছিল ঋণাত্মক ১ দশমিক ৭৬ শতাংশ।

এ ঋণাত্মক ধারা অব্যাহত আছে চলতি বছরেও। বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘আমাদের অধিকাংশ গ্রাহকই তিনদিনের প্যাকেজটা বেশি পছন্দ করে থাকে।তাই এ প্যাকেজটা বন্ধ করে দেয়ার পর থেকে মোবাইল অপারেটরদের আয়ের ওপর বড় ধরনের প্রভাব পড়েছে।

একই সুরে কথা বলেছেন রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম। তিনি বলেন, গ্রাহকদের পছন্দ অনুযায়ী সেবা দিতে হবে। তাদেরকে কোনো কিছুতে বাধ্য করে বা তাদের ইচ্ছার বাইরের কোনো প্যাকেজ চাপিয়ে দেয়া হলে, মোবাইল অপারেটরদের ক্ষতি হবে। এতে সরকারও রাজস্ব হারাবে। অবস্থায় জনপ্রিয় সব ডাটা প্যাকেজ আবারও চালু করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, গ্রাহকদের যেটা পছন্দ, সেখানে অগ্রাধিকার দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

তারা যদি ছোট প্যাকেজগুলো পছন্দ করে থাকেন, সেক্ষেত্রে এ ব্যাপারে যত দ্রুত সম্ভব যথাযথ পদক্ষেপ নেয়া হবে।বিটিআরসির সবশেষ তথ্যমতে, দেশে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন ১২ কোটি ৫১ লাখ গ্রাহক। তবে টানা চার মাসে মোবাইল ইন্টারনেটের গ্রাহক কমে যায় প্রায় ৩১ লাখ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 16 hours আগে

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 1 day আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 1 day আগে

সুনামগঞ্জে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত, ১২ দিন
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 2 days আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 2 days আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 2 days আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 2 days আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 2 days আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক