হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে জায়গার নাম নিয়ে দুর্নাম, বা বিড়ম্বনা কেন?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২০ ৭:৩১ পূর্বাহ্ণ

Boda-mknewsbd

ফাইল ছবি

পঞ্চগড় উপজেলার বোদা উপজেলা নামে কি-ই বা আসে যায়! মনীষীরা এ কথাই বলে এসেছেন বটে যে নামের চেয়ে কর্মের গুরুত্ব বেশি, তা সে মানুষের হোক কি স্থানের। কিন্তু নামে আসলেই এসে যায়- অন্তত তেমনটাই দেখা গেছে সম্প্রতি। বিশেষ করে কোন জায়গার নাম যদি হয় কিছুটা বিব্রতকর, কিংবা তার যদি দ্বৈত মানে থাকে, অর্থাৎ অন্য কোন অঞ্চলে ঐ একই শব্দের হয়ত ভিন্ন অর্থ প্রচলিত থাকতে পারে। এজন্যই হয়ত বাংলায় আরেকটি প্রবচন চালু আছে, এক দেশের বুলি আরেক দেশের গালি। সামজিক মাধ্যমে আলোচনা বাংলাদেশে বেশ কিছু স্থানের নাম আছে এমন দ্বৈত অর্থের বা বিব্রতকর শব্দবন্ধ দিয়ে, সেগুলো নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। এই আলোচনা শুরু হয়েছে, উত্তরাঞ্চলীয় জেলা নীলফামারীতে সম্প্রতি একটি স্কুলের নাম মানুষ-মারা সরকারি প্রাথমিক বিদ্যালয়” থেকে পরিবর্তন করে ”মানুষ-গড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় করার পর।

পত্নীতলা উপজেলা

পত্নীতলা উপজেলা

নওগাঁর পত্নীতলা উপজেলা অনেকে লিখেছেন, বাংলাদেশের অনেক স্থানের নামই কিছুটা অস্বস্তি তৈরি করে, যে কারণে সেসব নাম পাল্টে দেবার দাবি তুলেছেন অনেকে। যদিও অনেকেই আবার কোন নাম পরিবর্তনের আগে সেসব জায়গার ইতিহাস জেনে পরিবর্তনের পক্ষে মন্তব্য দিয়েছেন।
কেউ কেউ আবার নাম পরিবর্তনের পুরোপুরি বিপক্ষে। যেসব নাম নিয়ে দুশ্চিন্তা বিবিসির ফেসবুক পাতায় উল্লেখিত কমেন্টে যেসব জায়গার নাম নিয়ে বেশি আপত্তি উঠেছে, তার মধ্যে পঞ্চগড়ের বোদা, নওগাঁর পত্নীতলা, খুলনার সোনাপোতা, রাঙ্গামাটির চুমোচুমি, ঝিনাইদহের চুলকানি বাজার, চাঁদপুরের ল্যাংটার হাট, টাঙ্গাইলের মহিষমারা, ফেনীর ছাগল নাইয়া থানা, গাইবান্ধা জেলা, পটুয়াখালী জেলার গলাচিপা, এবং ঢাকার ভূতের গলি উল্লেখযোগ্য।

পঞ্চগড়ের বোদা
উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়ের একটি উপজেলার নাম বোদা। বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই শব্দটি নারীর প্রজনন অঙ্গের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়।
ফলে স্বাভাবিকভাবেই এই নামটি নিয়ে অস্বস্তি রয়েছে অনেকের।সেখানকার বাসিন্দা ও বাইরে থেকে সেখানে থাকতে যান এমন অনেকেরই আপত্তি রয়েছে, জায়গাটির ব্যাপারে। তাদের একটি বড় অংশ এই উপজেলার নাম নিয়ে নিজেদের অস্বস্তির কথা উল্লেখ করেছেন।

জুরাছড়ি উপজেলা

জুরাছড়ি উপজেলা

চুমোচুমি: স্কুল এই জুরাছড়ি উপজেলাতেই অবস্থিত চাকুরী সূত্রে বোদায় কয়েক বছর অবস্থান করেছেন এমন একজন লিখেছেন, কিছু কিছু উপজেলার নাম বলতে অনেকে লজ্জা পায়। যেমন ধরুন পঞ্চগড়ের বোদা উপজেলা। ব্র্যাকে চাকুরি কালীন ঐ উপজেলায় পোস্টিং হলে প্রথম প্রথম লজ্জায় বলতে পারতাম না। তবে, বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নে উপজেলা পরিচিতি অংশে লেখা আছে, এক সময় বোদা উপজেলায় ‘বদেশ্বরী’ নামে একটি মন্দির ছিল, যার নামানুসারে ঐ এলাকার নামকরণ হয়।

পত্নীতলা:
পত্নীতলা বাংলাদেশের নওগাঁ জেলার একটি উপজেলা। পত্নী শব্দটি স্ত্রী শব্দের একটি প্রতিশব্দ, যে কারণে এই উপজেলাটি নিয়েও অনেকে হাস্যরস করে থাকেন। সে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই জায়গাটির নাম পরিবর্তন করা যায় কিনা কর্তৃপক্ষকে তা বিবেচনার দাবি জানিয়েছেন।
কিন্তু বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নে পত্নীতলা উপজেলা পরিচিতি অংশে লেখা আছে, নামটি এসেছে পত্তনীতোলা, পাঠানতোলা কিংবা পাটনীতোলা শব্দ থেকে। সেখানে উল্লেখ করা হয়েছে, পাঠান রাজত্বকালে বরেন্দ্র এলাকার অনেক পরগণা পাঠান জমিদারদের অধীন ছিল। পাঠান নৃপতি বা রাজ কর্মচারীরা বর্তমান পত্নীতলা বাজারে অবস্থান করে জমি পত্তন দেওয়ার কাজ সমাধা করতেন। সেই পত্তন শব্দ থেকে পত্তনী এবং ক্রমে পত্তনীতোলা বা পাঠানতোলা নামকরণ হয়, সেখান থেকে ক্রমে আসে পত্নীতলা নামটি।

চুমাচুমি প্রাথমিক বিদ্যালয় রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম, চুমাচুমি প্রাথমিক বিদ্যালয়। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত স্কুলটি নিয়ে সামাজিক মাধ্যমে অনেক তামাশা প্রচলিত রয়েছে। নাম নিয়ে বিড়ম্বনার অভিজ্ঞতা বিবিসির সঙ্গে শেয়ার করেছেন কেউ কেউ। কিন্তু সেখানকার বাসিন্দারা বলছেন, এই নামটি এসেছে সেখানকার একটি নদী থেকে। জুরাছড়ি উপজেলার ইউনিয়ন পরিষদ সদস্য বিরো চাকমা বলেছেন, সুবলং নদীটির চাকমা নাম শলক নদী। সেই দুইটি উপনদী মুখোমুখি হয়েছে জুরাছড়িতে। মুখোমুখি শব্দটিকে চাকমা ভাষায় বলা হয় ‘সুমোসুমি’, যা দুইটি উপনদীর মুখোমুখি হবার সংযোগস্থলকে নির্দেশ করে। কালক্রমে সুমোসুমি শব্দটি বিকৃত হয়েই এই চুমোচুমি বা চুমাচুমি নামটি এসেছে।

সোনাপোতা:
খুলনা জেলা শহরে অবস্থিত একটি জায়গায় নাম সোনাপোতা। সোনা বিশ্বের সবচেয়ে মূল্যবান ধাতব পদার্থের নাম, সন্দেহ নেই। কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকায় এ শব্দটি আঞ্চলিক পরিমণ্ডলে পুরুষ জননাঙ্গের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়। খুলনা জেলা শহরে এই নামে বেশ কয়েকটি স্কুল এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠান রয়েছে। ফলে নিঃসন্দেহে নামটি নিয়ে অনেকেরই অস্বস্তি রয়েছে। কিন্তু খুলনা শহরের পুরনো বাসিন্দারা জানিয়েছেন, শহরের যে অংশের নাম সোনাপোতা, আগে সেই জায়গাটির নাম ছিল ময়লাপোতা। কারণ সেখানে একটি বড় ময়লার ডিপো ছিলো, পরবর্তীতে আশির দশকে ঐ জায়গার নামকরণ করা হয় সোনাপোতা।

ল্যাংটার হাট:

চাঁদপুর জেলার মতলব উপজেলার একটি বাজারের নাম ল্যাংটার হাট। এটি নিয়েও ব্যাপক অস্বস্তি দেখা গেছে সামাজিক মাধ্যমে মন্তব্যকারীদের পোস্টে।
তবে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের তথ্য অনুযায়ী মতলব জেলার বদরপুরে একটি মাজার রয়েছে যার নাম সোলেমান ল্যাংটার মাজার। সেখান থেকেই মূলত বাজারের নামকরণ করা হয়েছে। পরিবর্তনের বিপক্ষে যুক্তি সামাজিক মাধ্যমে দেয়া পোস্টের ওপর যেসব কমেন্ট পড়েছে, তার একটি বড় অংশ জায়গার নাম পরিবর্তনের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তাদের যুক্তি ওইসব এলাকায় যারা জন্মেছেন ও বেড়ে উঠেছেন, তাদের কাছে হয়ত নামগুলো আলাদা করে বিব্রতকর নয়, যে কারণে তাদের কাছে নামগুলো স্বাভাবিক শোনায়। এছাড়া তাদের আরেকটি যুক্তি হচ্ছে, প্রতিটি নামের পেছনে একটি ইতিহাস থাকে, যা সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকার কারণেই নামগুলো বিকৃত করে মানুষ। ফলে নাম পরিবর্তন না করে তাদের প্রস্তাব হচ্ছে প্রতিটি নামের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে উপস্থাপন করা হোক।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহী দুর্গাপুর এসিল্যান্ড কার্যালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর
আইন-বিচার 16 hours আগে

সাভার মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সাইফুল
আইন-বিচার 18 hours আগে

দিনাজপুরে যে কোন মূল্যে মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করেই ছাড়ব-এমপি পিনাক
রংপুর 18 hours আগে

দিনাজপুরের বিরামপুরে তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং।
জনদুর্ভোগ 18 hours আগে

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে আত্মনির্ভরশীলতা ও নারীর ক্ষমতায় বিষয় মতবিনিময়
রংপুর 18 hours আগে

দিনাজপুরে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা: বাবার এক টুকরো অভিমান এবং আমার জীবনের পূর্ণতার
নাগরিক ভাবনা 2 days আগে

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট।
দুর্ঘটনা 2 days আগে

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ,গোডাউন
আইন-বিচার 3 days আগে

সুনামগঞ্জের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক