admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ জুন, ২০২০ ৬:২৪ অপরাহ্ণ
বাংলাদেশে নতুন করে আরো ৩ হাজার ৮০৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে ৪৩ জন। এনিয়ে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ১ হাজার ৭৩৮ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩৩ জনের বয়স পঞ্চাশের ওপর।
নতুন করে মারা যাওয়া ৪৩ জনের মধ্যে ৩০ জন হাসপাতালে মারা গেছেন, ১২ জন বাসায় মারা গেছেন এবং ১ জন মৃত অবস্থায় হাসপাতালে গিয়েছিলেন বলে জানান নাসিমা সুলতানা। আর এখন পর্যন্ত বাংলাদেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ হাজার ৯৯ জনের নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে বলে নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান। নতুন করে যতগুলো নমুনা পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যে ২১.০৫ ভাগ মানুষের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত বাংলাদেশে ৫৫ হাজার ৭২৭ জন কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন।