admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২০ ১০:২০ অপরাহ্ণ
বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৫ হাজার ৭২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৪০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৫ হাজার ৩৮৪ জন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহামারীতে সংক্রমণের পর নতুন করে দুই হাজার ১৩৯ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৬৫ হাজার ৯২ জনে।