admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২০ ৬:০০ অপরাহ্ণ
বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা সোয়া তিন লাখ ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৯২ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৩২ জনের। এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হলেন মোট ৩ লাখ ২৫ হাজার ১৫৭ জন। আর কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪ হাজার ৪৭৯ জন।

বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা সোয়া তিন লাখ ছাড়ালো
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৪২৩ জন। এখন পর্যন্ত বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ২১ হাজার ২৭৫ জন।
গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৩৫৪ টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে। পরীক্ষার অনুপাতে কোভিড-১৯ রোগী শনাক্তের হার ১৪.০২%। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৬ লাখ ২৯ হাজার ৩১২টি।
বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্তের তালিকায় বাংলাদেশে রয়েছে ১৫ নম্বরে। যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী ৭ জন।যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি এন্ড মেডিসিনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৬৮ লাখ ৯২ হাজার ৮০৫ জন।
কোভিড-১৯ আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যু হয়েছে ৮ লাখ ৭৯ হাজার ৭৬০ জন। সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।