admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২১ ৪:১৭ অপরাহ্ণ
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু আরো ৩ হাজার ৬৭৪ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। দেশে মরণঘাতী করোনাভাইরাস, এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৯১ হাজার ৮০৬ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ৮৬৯। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২২৪টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ করা হয়েছে ২৪ হাজার ৭২৬টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৬৬৪টি। এর মধ্যে আরো ৩ হাজার ৬৭৪ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ লাখ ৯১ হাজার ৮০৬ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫ লাখ ৬৬ হাজার ৬৯৪টি।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৮ হাজার ৮৬৯ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ২৪ জন পুরুষ, বাকি ১৫ জন নারী। তারা সবাই হাসপাতালে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৭১ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৩২২ জন হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৯০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ২২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫০শতাংশ। প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।