হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশের ঝিনাইদহ এবং রাজশাহীর বিভিন্ন সীমান্তে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে রাতের বেলায় বিজিবি-গ্রামবাসী পাহারা কেন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০১৯ ৭:১৩ পূর্বাহ্ণ

un-wanted-people-mknewsbd

ফাইল ছবি

গত মাসে অবৈধ বাংলাদেশী সন্দেহে ব্যাঙ্গালোরে ধৃতদের কয়েকজন বাংলাদেশের ঝিনাইদহ এবং রাজশাহীর বিভিন্ন সীমান্তে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সাথে স্থানীয় লোকজন কমিটি গঠন করে প্রতি রাতে পাহারা দিচ্ছে বলে খবর পাওয়া গেছে। ঝিনাইদহে নাম প্রকাশ না করার শর্তে বিজিবির একজন কর্মকর্তা বিবিসিকে বলেছেন, মাস-খানেক আগে মহেশপুর সীমান্ত এলাকায় হঠাৎ তারা লক্ষ্য করেন দু-একদিন পরপর ভারত থেকে নারী-পুরুষ,শিশুদের ছোটো ছোটো দল বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। তারই পরিপ্রেক্ষিতে ঐ সীমান্তে তারা নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেন। ঝিনাইদহে বিজিবি’র কর্মকর্তারা বলেছেন, গত এক মাসে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তারা প্রায় ২৫০ জনকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন। এদের মধ্যে ১০০ জনের মতো নারী এবং শিশু রয়েছে।

বিজিবির অনুরোধে মহেশপুরে স্থানীয় প্রশাসন সীমান্তবর্তী ইউনিয়নগুলোর চেয়ারম্যান কাউন্সিলরদের নিয়ে বৈঠক করে কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। স্থানীয় লোকজন নিয়ে তৈরি ঐ সব কমিটি সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছে। মহেশপুরের সীমান্তবর্তী একটি ইউনিয়নের একজন কাউন্সিলর সায়রা খাতুন বলছিলেন, নজরদারি বাড়ানোর ফলে অবৈধ অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। গত কিছুদিন দশ-বিশ জন করে ছোট ছোট দলে ভারত থেকে আমাদের দেশে আসছিল। কিন্তু এখন একটা বিরতি দেখছি। বিজিবি’র কর্মকর্তারাও বলছেন, সীমান্তে স্থানীয় লোকজনকে সম্পৃক্ত করে সতর্ক থাকার কারণে অনুপ্রবেশের চেষ্টা কমেছে।
মার্ডার করিনি, চুরিও না – কাজ করে খেতে এসেছি, বিজিবি বলছে অনুপ্রবেশকারী, পুলিশ বলছে বাংলাদেশি রাজশাহীর পবা উপজেলায় পদ্মা নদীতে সীমান্তবর্তী চর এবং গ্রামগুলোর মানুষজন রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছেন যাতে ভারত থেকে অবৈধভাবে কেউ ঢুকতে না পারে। সেখানে সীমান্তবর্তী ইউনিয়ন পরিষদগুলোর সদস্যদের নেতৃত্বে গ্রামবাসীদের নিয়ে কমিটি গঠন করে পাহারার এই ব্যবস্থা করা হয়েছে। চরখানপুর নামের একটি ইউনিয়নের কাউন্সিলর কোহিনুর বেগম বিবিসিকে বলেন, বিজিবির অনুরোধে তারা দুই সপ্তাহ ধরে পাহারা দিচ্ছেন, কিন্তু অবৈধ অনুপ্রবেশের কোনো ঘটনা তাদের হাতে ধরা পড়েনি। বিজিবি থেকে বলছে যে ভারত থেকে বাংলাদেশে মানুষ ঢুকতে পারে, সেজন্য পাহারা দিতে হবে। বিজিবি ক্যাম্পের দুই পাশে কয়েকটা গ্রুপ করা হয়েছে। গ্রুপে ভাগ করে সন্ধ্যা ছয়টা থেকে রাত ১টা এবং রাত ১টা থেকে ভোর চারটা পর্যন্ত পাহারা দেওয়া হচ্ছে গত দুই সপ্তাহ ধরে

আসামে এনআরসি করার পর বহু বাংলাভাষী নাগরিক তালিকা থেকে বাদ পড়েছেন।

আসামে এনআরসি করার পর বহু বাংলাভাষী নাগরিক তালিকা থেকে বাদ পড়েছেন।

বিজিবির এক কর্মকর্তার বক্তব্য :
রাজশাহীতে বিজিবির অধিনায়ক লে: কর্নেল ফেরদৌস মাহমুদ বিবিসিকে বলেন, তাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নাই, তবে সম্প্রতি অবৈধ অনুপ্রবেশ নিয়ে সংবাদমাধ্যমে বিভিন্ন খবর প্রকাশ হওয়ায় তারা সজাগ থাকছেন। গত মাসেই দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোর থেকে অবৈধ বাংলাদেশী সন্দেহে ৫৯ জনকে ধরে তাদের বাংলাদেশে পুশব্যাকের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের কলকাতায় আনা হয় যা নিয়ে ভারতের অনেক পত্রিকাতে খবর হয়েছে। তবে কোন সীমান্ত দিয়ে তাদের ঢোকানো হয়েছে, অথবা তাদের পরিণতি কী হয়েছে তা জানা যায়নি। ঘটনা জানাজানি হয়ে গেলে, তাদেরকে পুলিশ পাহারায় হাওড়ার একটি সরকারি ভবনে আটকে রাখা হয়। দুদিন পর শনিবার তারা লাপাত্তা হয়ে গেলে হাওড়ার একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা স্বীকার করেছিলেন, তাদেরকে দলে দলে ভাগ করে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে।
বিজিবির কর্মকর্তারা বলছেন, গত মাসে যাদের আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে ভারতে নাগরিক তালিকা বা এনআরসির ভয়ে তারা বাংলাদেশে ঢুকছে।

সরকার কী বলছে ?
বাংলাদেশের সরকার এই ইস্যুকে স্পর্শকাতর হিসেবে বিবেচনা করে কৌশলে এগুতে চাইছে।
এই অবৈধ অনুপ্রবেশের ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারত সরকার বিষয়টিতে আশ্বস্ত করার কারণে বাংলাদেশ এনিয়ে ভারতকে বিব্রত করছে না। এনআরসি নিয়ে ভারত বার বার বলছে যে এনিয়ে আমাদের উদ্বিগ্ন হবার কিছু নেই। ভারতের স্বয়ং প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। সেখানে আমরা এনিয়ে প্রশ্ন তুলে বিব্রত করতে চাই না। সেটা করা ঠিক হবেনা। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বক্তব্য হচ্ছে, এ নিয়ে আতংকিত হওয়ার মতো কিছু হয়নি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

প্রতারণা মামলায় নাম জড়ানো ষড়যন্ত্রের শিকার দাবি শফিকুলের সংবাদ সম্মেলন।
অপরাধ 2 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন ও সমাবেশ
আইন-বিচার 4 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অবসর জনিত বিদায় সংবর্ধনা।
রংপুর 7 hours আগে

দিনাজপুর রেলওয়ে স্টেশনের জায়গায় অবৈধ দোকান ও দখলদারদের উচ্ছেদ অভিযান।
জনদুর্ভোগ 8 hours আগে

পঞ্চগড়ের ২টি চোরাই গরু উদ্ধারসহ একজনকে আটক করেছে পুলিশ।
অপরাধ 9 hours আগে

সান্তাহারে বিএনপি নেতাকে হত্যা চেষ্টায় ১৩ জনের নামে মামলা।
আইন-বিচার 10 hours আগে

টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার ও জেল-জরিমানা।
আইন-বিচার 19 hours আগে

শ্রমিক সংকট দিনাজপুর বিরামপুরে মাঠের পাকা বোরো ধান কর্তন করতে
অর্থনীতি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে স্বাস্থ্যখাত উন্নয়নে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন কীটনাশক কোম্পানির কর্মকর্তা। 
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক