admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ মে, ২০২০ ১২:৩৩ পূর্বাহ্ণ
বন্দর নগর চট্টগ্রামে ১২জন করোনাভাইরাসের আক্রান্ত হয়েছে। এর মধ্যে বন্দরনগরে ১১ জন ও সীতাকুণ্ডের একজন রয়েছে। শনিবার রাতে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২১৩ জনের নমুনা পরীক্ষায় মোট ১৫ জনের করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে। চট্টগ্রামে ১২ জন রয়েছেন। অপর তিনজন অন্য জেলার।
এদিকে সর্বশেষ ১২ জনসহ চট্টগ্রামে ২১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে শনিবার পর্যন্ত ৬৩ জন বাড়ি গেছেন। চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন।