হোম
অপরাধ

বগুড়ায় র‍্যাব পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ করে টাকা ও স্বর্ণালংকার লুট!!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২২ ১০:২০ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,বগুড়া জেলা সংবাদদাতাঃ ১৭ ডিসেম্বর ২০২২খ্রিঃ বগুড়ার শেরপুরে র‌্যাব পরিচয়ে সশস্ত্র দুর্বৃত্তরা এক ব্যবসায়ীকে অপহরণ করে প্রাইভেটকারে তুলে নিয়ে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছে। পরে সশস্ত্র দুর্বুত্তরা অপহৃত ওই ব্যবসায়ীকে গাজীপুর জেলার চান্দুরা এলাকায় ফেলে রেখে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করেন। সেইসঙ্গে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। অপহরণ হওয়া ওই ব্যবসায়ীর নাম আহসান হাবিব (৩৫)। তিনি উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধনকুণ্ডি গ্রামের জহুরুল ইসলামের ছেলে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ওই ব্যবসায়ী শনিবার (১৭ডিসেম্বর) বিকেলে শেরপুর থানায় একটি মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ব্যবসায়ী আহসান হাবিবের চান্দাইকোনা বগুড়া বাজারে একটি করাতকল রয়েছে। তিনি একজন কাঠ ব্যবসায়ী। গত বুধবার সন্ধ্যারাতে ঢাকা-বগুড়া মহাসড়ক দিয়ে মোটরসাইকেল যোগে শেরপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা সেতু পার হওয়ার পর পেছন দিক থেকে একটি সাদা রঙের প্রাইভেট কার তার গতিরোধ করেন।

এ সময় প্রাইভেট কার থেকে তিন থেকে চারজন নেমে নিজেদেরকে র‌্যাব সদস্য পরিচয় দেন। এরপর দুইজন তার দিকে পিস্তল তাক করেন এবং একজন তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ নেন। তাদের কাছে হ্যান্ডকাপও ছিল। পরবর্তীতে তারা চোখমুখ বেঁধে তাঁকে প্রাইভেট কারে তোলেন। গাড়িতে তুলে তাকে বেধড়ক মারধর করে ১টি মুঠোফোন, নগদ ৪ হাজার টাকা, ১টি স্বর্ণের আংটি এবং ডাচবাংলা ব্যাংকের একটি ক্রেডিট কার্ড কেড়ে নেন। এমনকি উপর্যুপরি মারপিট করে বিকাশ ও ক্রেডিট কার্ডের পিন নম্বর জেনে নিয়ে টাকা তুলে নেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অপহরণের শিকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আহসান হাবিব বলেন, ডাকাত দল তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ১৩ হাজার ৯০০ টাকা এবং ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে কয়েকদফায় ১লাখ ৮৫ হাজার টাকা তুলে নিয়েছে। এরপর ঘটনার রাত সাড়ে বারোটার দিকে তাকে গাজীপুরের চান্দুরা এলাকায় মোটরসাইকেলসহ ফেলে দিয়ে যায়।

তিনি আরও বলেন, এই কাজে প্রাইভেট কারের চালকসহ সংঘবদ্ধ চক্রের সশস্ত্র পাঁচজন ব্যক্তি অংশ নেন। তাদের সবার বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। অপহরণকারীরা ঢাকাইয়া ভাষায় কথা বলছিলেন বলে জানান তিনি। শেরপুর থানার ওসি আতাউর রহমান খোন্দকার বলেন, এই ঘটনায় মামলা নেওয়া হয়েছে। সেই সঙ্গে ঘটনায় জড়িতদের চিহিৃতকরণসহ খোয়া যাওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। দ্রুততম সময়ের মধ্যেই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে দাবি করেন তিনি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

কুড়িগ্রামের একটি পিকআপ ভ্যানে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা
অপরাধ 1 hour আগে

দিনাজপুরের মোহনপুর রাবারড্যাম ফুটো,দুশ্চিন্তায় কৃষক।
অর্থনীতি 6 hours আগে

উন্নয়নের স্বপ্ন আটকে আছে সুনামগঞ্জের জাদুকাটায়, কবে চালু হবে সেতু?
জনদুর্ভোগ 13 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 1 day আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 3 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 4 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 4 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক