admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২২ ৩:৩৭ অপরাহ্ণ
মিরু হাসান, বগুড়া জেলা সংবাদদাতাঃ ৮ ডিসেম্বর বগুড়ায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে যাত্রীবাহী বাসে তল্লাশী করে ২০ বোতল ফেন্সিডিলসহ রবিউল ইসলাম (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
৮ ডিসেম্বর (বুধবার) দিবাগত রাত সাড়ে ৩ ঘটিকার সময় “৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন” বগুড়া জেলার সদর থানাধীন ছিলিমপুর বসুন্ধরা ডায়াগনস্টিক সেন্টার এর সামনে ঢাকা-রংপুর মহাসড়ক এর পাকা রাস্তার উপর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় নওগাঁ হইতে ঢাকাগামী নওগাঁ ট্রাভেলস্ (যাত্রীবাহী বাস), যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব ১৪-০৫৬১ তল্লাশী করা হয়। তল্লাশীকালে গাড়ীর সিট নং D-1 এ বসা যাত্রী মোঃ রবিউল ইসলামের নিকট হইতে ২০ (বিশ) বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম নওগাঁ জেলার পোরশা থানাধীন ধাপগ্রামের মোঃ খলিল এর ছেলে।
৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার জনাব একেএম খালেকুজ্জামান, পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ আরিফ আলী এর নের্তৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) শরিফুজ্জামান ভূঁইয়া, এসআই (নিঃ) মোঃ তরিকুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ সরোয়ারদী হোসেন, কং মোঃ মেকদাদুর রহমান, কং/মোঃ ফেরদৌস জামান, কং মোঃ ইবনে খালিদ এবং নারী নায়েক মনিকা রাণী সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়।
৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ার পুলিশ সুপার একেএম খালেকুজ্জামান এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, এ সংক্রান্তে বগুড়া জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।